IND vs AFG: ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজের মাঝেই ভারতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পেলেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ওডিআই ত্রিদেশীয় সিরিজে ব্যস্ত ভারত ‘এ’ দলের দুই তারকাকে। ভারতীয় দলে যোগ দেওয়ার জন্য ডাক পাঠানো হয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এবং তিলক ভার্মাকে (Tilak Varma)।
আফগান সিরিজের মাঝে ডাক পেলেন দুই তারকা

প্রসঙ্গত, জুন মাসের শেষ সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। সেখানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত, যা অনুষ্ঠিত হবে ২৬ ও ২৮ জুন বেলফাস্টে। ইতিমধ্যেই আয়ারল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী এবং অলরাউন্ডার তিলক বর্মা। তবে বর্তমানে দু’জনেই ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলছেন। তিলক দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন, আর বৈভব ওপেনিংয়ে নামছেন। ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’ দলের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে দলকে।
Read More: IND vs AFG: বাদ রোহিত-সুন্দর, প্রিন্স-জয়সওয়ালের এন্ট্রি, প্রকাশ্যে আফগানদের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই একাদশ !!
১৭ জুন আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচের ফলই অনেকটাই নির্ধারণ করবে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা। তবে ভারত ‘এ’ দল ফাইনালে উঠলেও ২১ জুনের মধ্যেই তাদের শ্রীলঙ্কা অভিযান শেষ হয়ে যাবে। এরপর বৈভব সূর্যবংশী ও তিলক বর্মার বাড়ি ফেরার সুযোগ খুব কম বলেই মনে করা হচ্ছে। কারণ, আয়ারল্যান্ড সফরের প্রস্তুতির জন্য তাঁদের দ্রুত জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টির পথ চলা শুরু

সূত্রের খবর, শ্রীলঙ্কা থেকে ফেরার পর ২২ জুন চেন্নাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বৈভব ও তিলক। উল্লেখযোগ্যভাবে, আফগানিস্তানের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের শেষ ম্যাচটিও চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ড সফরে বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ায় তিলক বর্মার ওপরও থাকবে বাড়তি নজর। তরুণ এই দুই ক্রিকেটার বিদেশের মাটিতে নিজেদের কতটা প্রমাণ করতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দল
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), শিবম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী এবং প্রসিদ্ধ কৃষ্ণা।