কব্জির চোটে বিপাকে রোহিত, দ্বিতীয় ওডিআই থেকে গেলেন ছিটকে !! 1

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে নেমেই বিপাকে পড়েছিলেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁর অংশগ্রহণ নিয়ে বাড়ছে চিন্তা। সূত্রের দাবি একেবারেই শেষ মুহূর্তে দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়তে চলেছেন রোহিত। আসলে, প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই আজমতুল্লাহ ওমরজাইয়ের (Azmatullah Omarzai) একটি শর্ট বল পুল করতে গিয়ে কব্জিতে আঘাত পান রোহিত। কিছুক্ষণ ব্যথায় কষ্ট পেলেও দ্রুত নিজেকে সামলে নেন এবং এরপর আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি। যদিও রোহিতের ব্যাট থেকে খুব বেশি রান আসেনি। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফিরতে হয়েছিল রোহিতকে। রান আউট হওয়ার আগে ১৬ বলে ১৬ রান করেন রোহিত। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। আর সেই ছক্কাটিই তাঁকে পৌঁছে দেয় একটি বিশেষ মাইলফলকে।

প্রথম ম্যাচেই চোট পান রোহিত

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Twitter

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১৬ হাজার রান পূর্ণ করেন তিনি, যা ভারতীয় ওপেনারদের মধ্যে সর্বোচ্চ। যদিও বীরেন্দ্র শাহবাগ (Virender Sehwag-)এর মোট ওপেনিং রান বেশি, তার একটি অংশ এসেছে এশিয়া ও আইসিসি একাদশের হয়ে খেলার সময়।আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১৬ হাজারের বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় রোহিতের এটি বিপুল কীর্তিমান।এছাড়াও এই ম্যাচে আরেকটি উল্লেখযোগ্য রেকর্ড গড়েন রোহিত। ৩৯ বছর ৪৪ দিন বয়সে ওডিআই খেলতে নেমে তিনি ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় নতুন উচ্চতায় পৌঁছান।

তিনি ছাড়িয়ে যান মোহম্মদ অমরনাথকে (Mohinder Amarnath), যিনি ১৯৮৯ সালে ৩৯ বছর ৩৬ দিন বয়সে নিজের শেষ ওডিআই খেলেছিলেন। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রোহিত। তবে আফগানদদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁর অংশগ্রহণ নিয়ে রয়েছে প্রশ্ন। রোহিতকে গতদিন বেশ সমস্যায় দেখা গিয়েছিল। তবে রোহিত নেটে বেশ কিছুক্ষণ অনুশীলন করেছিলেন। রোহিতকে বল হাতেও দেখা গিয়েছিল।

এন্ট্রি নিতে পারেন জয়সওয়াল

কব্জির চোটে বিপাকে রোহিত, দ্বিতীয় ওডিআই থেকে গেলেন ছিটকে !! 2
Yashasvi Jaiswal | image: Getty Images

তবে দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা যদি অনুপস্থিত থাকেন তাহলে তাঁর জায়গায় যশস্বী জয়সওয়ালকে খেলতে দেখা যাবে। যশস্বী এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শুভমানের অনুপস্থিতিতে তিনি প্রোটিয়াসদের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন তবে শুভমান দলে ফিরতে আর জায়গা হয়নি তাঁর। তবে আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন তিনি।

Read Also: ম্যাচের উত্তাপে ফুঁসছেন বৈভব সূর্যবংশী! মাঠেই শ্রীলঙ্কার খেলোয়াড়দের সাথে ধাক্কাধাক্কিতে চড়ল পারদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *