বৈভব
Vaibhav Sooryavanshi | Image: Twitter

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ভারত ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’-র মধ্যে দেখা গেল এক রুদ্ধশ্বাস লড়াই। নির্ধারিত ৫০ ওভারে দুই দলই সমান রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে শেষ হাসি হাসে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দল। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ম্যাচ শেষ হওয়ার পর মাঠ ছাড়ার সময় বৈভবের সঙ্গে শ্রীলঙ্কা ‘এ’ দলের কয়েকজন ক্রিকেটারের কথাকাটাকাটির ঘটনা ঘটে বলে জানা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রথমে দুই পক্ষের মধ্যে কথা বিনিময় হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও দেখা যায়। যদিও শ্রীলঙ্কা দলের কয়েকজন ক্রিকেটার দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।ভিডিওতে ভারতীয় অলরাউন্ডার সূর্যাংশ শেডগেকেও উত্তেজিত অবস্থায় দেখা যায়। তিনিও প্রতিপক্ষ ক্রিকেটারদের উদ্দেশে কিছু বলতে থাকেন। যদিও শেষ পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ম্যাচের দিকে নজর দিলে দেখা যায়, টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ‘এ’। ব্যাট করতে নেমে ভারত ‘এ’ ৪৯.২ ওভারে ২৬৫ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন সূর্যাংশ শেডগে। এছাড়া বিপ্রজ নিগমের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৫১ রান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ‘এ’ও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। ফলে ম্যাচটি টাই হয়ে যায় এবং ফল নির্ধারণের জন্য সুপার ওভারের আশ্রয় নিতে হয়।

Read More: রঞ্জি খেলারও যোগ্য নন এই খেলোয়াড়, একাধিক সুযোগ দিয়ে যাচ্ছেন গৌতম গম্ভীর !!

ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন বৈভব

বৈভব
Vaibhav Sooryavanshi | Image: Twitter

সুপার ওভারে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ‘এ’ ১৬ রান তোলে। ভারতের হয়ে ওভারটি করেন আরশাদ খান। জয়ের জন্য ১৭ রানের লক্ষ্য পেলেও বৈভব সূর্যবংশী ও সূর্যাংশ শেডগের জুটি সেই লক্ষ্য স্পর্শ করতে পারেনি। ভারত ‘এ’ মাত্র ৯ রান তুলতে সক্ষম হয়, ফলে সুপার ওভারে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা ‘এ’। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ পর্যন্ত ফলাফল শ্রীলঙ্কার পক্ষে গেলেও, মাঠের লড়াইয়ের পাশাপাশি ম্যাচ-পরবর্তী উত্তেজনাও সমানভাবে নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে বৈভবদের এই আচরণ নিয়ে সমাজ মাধ্যমে বেশ প্রশ্ন উঠছে।

Read Also: ফাইনালের উত্তেজনা ছাপাল বিতর্ক, মাঠেই মেজাজ হারালেন মুম্বইয়ের দুই দলের ক্রিকেটাররা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *