টিম ইন্ডিয়ায় GT-র দাপট! চোটের সুযোগে ডাক পেলেন আরও এক গুজরাট তারকা 1

ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচটি শুরু হবে ১৭ জুন থেকে। ভারতীয় দল প্রথম ম্যাচে দুরন্ত ভাবে জয়লাভ করে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে যায়। তবে এই সিরিজের মাঝেই ভারতীয় স্কোয়াডে হয়েছে পরিবর্তন। এমনিতেই ভারতীয় স্কোয়াডে গুজরাট টাইটান্স (GT) দলের একাধিক খেলোয়াড় দিয়েই সম্পন্ন। দলে রয়েছেন  ক্যাপ্টেন শুভমান গিল, অলরাউন্ডার ওয়াসিংটন সুন্দর, বোলার গুরুনুর ব্রার এবং প্রসিদ্ধ কৃষ্ণ। এবার দলে যোগ দিয়েছেন আরও এক গুজরাট পেসার।

প্রসঙ্গত, ভারত ও আফগানিস্তানের মধ্যে ওডিআই সিরিজ চলাকালীন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ওডিআই সিরিজ চলছে। ভারত এ, শ্রীলঙ্কা এ এবং আফগানিস্তান এ দল খেলছে সেখানে। আর এই সিরিজের মাঝপথে ভারত ‘এ’ দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল বিসিসিআই। দলের পেস আক্রমণ আরও শক্তিশালী করতে গুজরাট টাইটানসের তরুণ ফাস্ট বোলার অশোক শর্মাকে (Ashok Sharma) স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি চোটগ্রস্ত যুধবীর সিং চরাকের পরিবর্তে দলে যোগ দিয়েছেন। বিসিসিআইয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, যুধবীর সিং সম্প্রতি বোলিংয়ের সময় ডান কাঁধে অস্বস্তি অনুভব করেন। এর আগেও ফিল্ডিং করার সময় একই স্থানে ব্যথা দেখা দিয়েছিল। চিকিৎসকদের পরামর্শে তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Read More: ম্যাচ ফিক্সিংয়ে রাজি না হওয়ায় ছেলেকে অপহরণের হুমকি! বিস্ফোরক দাবি IPL স্রষ্টা ললিত মোদীর

ভারতীয় দলে GT’ খেলোয়াড়ের এন্ট্রি

Ind vs afg
Ashok Sharma | Image: Twitter

বোর্ডের মেডিকেল বিভাগ এবং বিশেষজ্ঞদের মূল্যায়নের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যুধবীরকে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রাখা হবে। সেখানে ধাপে ধাপে তাঁর ফিটনেস পুনরুদ্ধারের কাজ চলবে। অন্যদিকে, আইপিএল ২০২৬-এ ধারাবাহিক গতির জন্য আলোচনায় থাকা অশোক শর্মা ইতোমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছেন। ফলে আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচে তাঁকে নির্বাচনের জন্য বিবেচনা করা যেতে পারে।

ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’-এর পারফরম্যান্স এখনও পর্যন্ত প্রত্যাশামতো নয়। তিন ম্যাচে মাত্র একটি জয় পাওয়ায় দলের ফাইনালে ওঠার সমীকরণ কিছুটা কঠিন হয়ে পড়েছে। তবে শেষ লিগ ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে ভারতের সামনে এখনও ফাইনালে পৌঁছানোর সুযোগ রয়েছে। আসন্ন ম্যাচে দলের বোলিং বিভাগে নতুন সংযোজন কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই এখন নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Read Also: ম্যাচ ফিক্সিংয়ে রাজি না হওয়ায় ছেলেকে অপহরণের হুমকি! বিস্ফোরক দাবি IPL স্রষ্টা ললিত মোদীর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *