"নুতন অধিনায়ক নিয়ে শুরু করব..", নেতৃত্ব হারাচ্ছেন পান্থ, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল LSG‌ !! 1

আইপিএলে (IPL 2026) প্লে অফের লড়াই রীতিমতো জমে উঠেছিল। শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru), গুজরাট টাইটান্স (Gujarat Titans), সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শেষ চারে জায়গা করে নিয়েছে। তবে দুই বছর আইপিএলে সবচেয়ে খারাপ পারফর্মেন্স করে সমালোচনার মুখে পড়েছে লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ঋষভ পান্থের (Rishabh Pant) নেতৃত্বে ঘুরে দাঁড়াতেই পারেনি তারা। ব্যাট হাতেও তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হন। এরপরই এবার দল তাকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। ল‌এসজির অধিনায়কের পদ থেকে বাদ পড়তে চলেছেন পান্থ।

Read More: ‘জোরু কা গুলাম…’ মাহিকার জন্য দল ছাড়লেন হার্দিক, খেলবেন না মৌসুমের শেষ ম্যাচ !!

লখন‌উয়ের হতাশাজনক পারফর্মেন্স-

"নুতন অধিনায়ক নিয়ে শুরু করব..", নেতৃত্ব হারাচ্ছেন পান্থ, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল LSG‌ !! 2
RR vs LSG | Image: Getty Images

এই বছর আইপিএলে লখন‌উ প্রথম ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল। তারপর পরপর ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে যায় এল‌এসজি। গত শনিবার প্লে অফের লড়াইয়ের শেষ ম্যাচে লখন‌উ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে প্রথম ইনিংসে লখন‌উয়ের হয়ে জশ ইংলিশ (Josh Inglish) ও আয়ুশ বাদোনি‌ (Ayush Badoni) হাল ধরেন।

তাদের দুরন্ত ইনিংসে ভর করে ১৯৭ রানের লক্ষ্যমাত্রা দেয় দল। এই রান তাড়া করতে নেমে পাঞ্জাবের হয়ে শেষ পর্যন্ত লড়াই চালান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পাঞ্জাব অধিনায়ক দুরন্ত শতরান হাঁকিয়ে দলকে ৭ উইকেটে জয় এনে দেন। উল্লেখ্য এই বছর আইপিএলে এল‌এসজি ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় একেবারে নিচে শেষ করেছে।

বাদ যেতে চলেছেন ঋষভ পান্থ-

"নুতন অধিনায়ক নিয়ে শুরু করব..", নেতৃত্ব হারাচ্ছেন পান্থ, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল LSG‌ !! 3
Rishab Pant Images Getty Images

এই বছর আইপিএলে নেতৃত্বের দায়িত্বে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও একেবারে হতাশ করেছেন ঋষভ পান্থ (Rishab Pant)। তিনি টুর্নামেন্টে ১৪ ম্যাচে করেন মাত্র ৩১২ রান। তার ব্যাট থেকে এসেছে মাত্র ১ টা অর্ধশতরান। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল মাত্র ১৩৮.০৫। লখন‌উ দলের অন্যতম কর্মকর্তা টম মুডি (Tom Muddy) এবার ঋষভ পান্থকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। ফলে নেতৃত্বের দায়িত্ব থেকে এই তারকা বাদ পড়তে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে।

টম মুডি এই বিষয়ে বলেন, “ঋষভ পান্থের জন্য মরসুমটি চ্যালেঞ্জিং ছিল। ফলাফলেও তার প্রভাব স্পষ্ট দেখা গেছে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে নেতৃত্বের চাপ তার ব্যাটিং পারফর্মেন্সের ওপর বাড়তি প্রভাব ফেলছে কিনা। আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। যদি ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বের কথা আসে ম্যানেজমেন্ট ভবিষ্যতে সম্পূর্ণ নতুন শুরু করার দিকে এগিয়ে যেতে পারে। নেতৃত্ব পরিবর্তনের কথাও চিন্তাভাবনা করব।”

Read Also: হাড়ে চিড় নিয়েও খেলছেন বরুণ, KKR’এর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক, মুখ খুললেন প্রধান কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *