হাড়ে চিড় নিয়েও খেলছেন বরুণ, KKR'এর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক, মুখ খুললেন প্রধান কোচ !! 1

সম্প্রতি কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচিত চরিত্র বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) নিয়ে নতুন করে বিতর্ক উঠেছে। সেটা তার মাঠের পারফরমেন্সের জন্য নয় বরং চোট সমস্যার জন্য। মাঠে তার চলাফেরা বোলিং অ্যাকশন দেখে স্পষ্ট যে তিনি পুরোপুরি সুস্থ নন। পায়ের হাড়ে চিড় পেশিতে সমস্যা, এমনকি আঙুলে এবং গোড়ালিতেও চোট পেয়েছেন তবুও কষ্ট করে চার ওভার বল করে যাচ্ছে প্রতিনিয়ত।

সম্প্রতি এই বিষয় নিয়েই কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ অভিষেক নায়ার বলেছেন, “১০০ শতাংশ ফিট না থাকলেও ক্রিকেটাররা খেলতে নামে। এমন বড় টুর্নামেন্টে বেশিরভাগ ক্রিকেটারই পুরোপুরি ফিট থাকে না।” প্রথম সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে চোট লাগে বরুণের। তারপর ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হলেও সেই ম্যাচে হেরে যায় কেকেআর। তারপর আবার দুটি ম্যাচে বরুণকে নামানো হয়। সেখানে জয় পায় কলকাতা। কেকেআর অনেকটাই বরুণের উপর নির্ভর করে থাকে। বিশেষ করে দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে তার দলের উপস্থিতি কাম্য।

Read More: ইডেনে KKR’এর শেষ ম্যাচে থাকবেন শুভেন্দু অধিকারী, জল্পনা নিয়ে চর্চা তুঙ্গে !!

বরুণ- এর চোট নিয়ে বেড়েই চলেছে বিতর্ক

বরুণ
Varun Chakravarthy | Image: Getty Images

চোট নিয়ে খেলার জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI) এক কর্তা জানিয়েছে, “আইপিএলের ক্ষেত্রে আমরা খুব বেশি হস্তক্ষেপ করতে পারিনা। জাতীয় দলের ক্ষেত্রে হলে ব্যাপারটা আলাদা হতো।” তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বরুণের নিজের সিদ্ধান্ত। অভিষেক নায়ার এ প্রসঙ্গে বলেন, “বরুণকে কেউ জোর করেনি ও নিজের ইচ্ছাতেই খেলছে। ও খুবই আবেগপ্রবণ। দলের জন্য ও সবটা দিতে পারে।

এটাই বুঝিয়ে দেয় যে, বরুণ কেবমাত্র একজন ক্রিকেটারই নন তিনি একজন যোদ্ধা। যিনি দলের জন্য নিজের কষ্ট কে গুরুত্ব দেন না। তিনি জানেন তার পারফরম্যান্স দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর সেই কারণেই তিনি নিজের কষ্টকেই উপেক্ষা করছেন। আগামী রবিবার ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে বরুনের এই চোট সমস্যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি আইপিএলে তিনি ১০ ম্যাচে ১০ উইকেট পেয়েছেন।

Read Also: পাঞ্জাব জিততেই KKR’এর স্বপ্ন থাকলো আধুরা, প্লে-অফের দৌড় থেকে গেল ছিটকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *