ইডেনে KKR'এর শেষ ম্যাচে থাকবেন শুভেন্দু অধিকারী, জল্পনা নিয়ে চর্চা তুঙ্গে !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নতুন করে ঘুরে দাঁড়ানোর মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল।‌ কিন্তু আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে প্রথম পর্যায়ে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে নাইট বাহিনী। তবে বর্তমানে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কলকাতা। প্লে অফের দৌড়ে এখনও আশা টিকিয়ে রেখেছে তারা। শেষ চারে পৌঁছাতে গেলে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে দুরন্ত জয় ছিনিয়ে নিতেই হবে। ইডেন গার্ডেন্সে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) উপস্থিত থাকতে পারেন বলে খবর সামনে এসেছে।

Read More: হাত বাড়িয়েও সাড়া পেলেন না হেড! বিরাট কোহলির আচরণে ক্ষুব্ধ নেটদুনিয়া

Kkr
RCB vs KKR | Image: Getty Images

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিল।‌ এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এইরকম পরিস্থিতি থেকে দুরন্ত কামব্যাক করেছে তারা। শেষ ৭ ম্যাচের মধ্যে মাত্র ১ টি ম্যাচে পরাজিত হয়েছে।‌ শেষ ম্যাচে কলকাতা মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে ক্যামেরন গ্ৰিন (Cameron Green) থেকে সুনীল নারিন (Sunil Narine) বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন।

অন্যদিকে নাইটরা মুম্বাইয়ের দেওয়া ১৪৮ রান তাড়া করতে নেমে চাপের মুখে পড়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে হাল ধরেন মনিশ পান্ডে (Manish Pandey) এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell)। মনিশ ৩৩ বলে ৪৫ রান করেন। রোভম্যানের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪০ রান। ফলে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় কলকাতা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন মনিশ পান্ডে।

ইডেনে আসতে পারেন মুখ্যমন্ত্রী-

ইডেনে KKR'এর শেষ ম্যাচে থাকবেন শুভেন্দু অধিকারী, জল্পনা নিয়ে চর্চা তুঙ্গে !! 2
KKR vs LSG | Images: Getty Images

এই বছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মধ্যেই কলকাতার নাইট রাইডার্সের হোম ম্যাচগুলি ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল। সিএবি (CAB) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) তত্ত্বাবধানে সফলভাবে ম্যাচগুলি আয়োজন করার সম্ভব হয়। অন্যদিকে এর মধ্যেই বাংলার বিধানসভা ভোটের মধ্যে দিয়ে সরকারের পরিবর্তন ঘটেছে। প্রথমবারের মতো বিজেপি সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে সরকার তৈরি করেছে। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী।

সিএবির পক্ষ থেকে সরকারের প্রতিনিধিদের ইডেনে ক্রিকেট ম্যাচগুলিতে আমন্ত্রণ জানানো হয়। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ (Dilip Ghosh) থেকে তাপস রায় (Tapash Roy)। তাদেরকে ঝালমুড়ি খেয়ে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছিল। ‌রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রীকে সিএবির পক্ষ থেকে আলাদা করে সংবর্ধনা পর্যন্ত দেওয়া হয়। সূত্র অনুযায়ী লিগ পর্বে কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ দেখার জন্য আগামীকাল অর্থাৎ রবিবার ইডেন গার্ডেন্সে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। প্রসঙ্গত রবিবার ইডেনে চোখ ধাঁধানো লেজার শো”এর সঙ্গে থাকবে ডিজের ব্যবস্থা।

Read Also: ভারতের ‘3D’ ক্রিকেটারের করুণ পরিণতি, জানালেন অবসরের সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *