ভারতের ‘3D’ ক্রিকেটারের করুণ পরিণতি, জানালেন অবসরের সিদ্ধান্ত !! 1

২০১৯ বিশ্বকাপের দল ঘোষণার মুহূর্ত টাই বদলে দিয়েছিল বিজয় শংকরের (Vijay Shankar) ক্রিকেট জীবন। কারণ তখন দারুন ফর্মে থাকা আম্বাতি রায়াডুকে বাদ দিয়ে বিজয় শংকরকে ভারতীয় দলে নেওয়া হয়েছিল আর তারপর থেকেই শুরু হয় তুমুল বিতর্ক। নির্বাচন কমিটির প্রধান এম এস কে প্রসাদ বলেছিলেন, তিনি একজন “থ্রি ডাইমেনশনাল ক্রিকেটার।” অর্থাৎ ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিনটিতেই সমানভাবে কার্যকর। তবে যেখানে বিশ্বকাপের মতো বড় মঞ্চে একজন ক্রিকেটারকে ঘিরে সবার প্রত্যাশা থাকে আকাশছোঁয়া। কিন্তু সেই প্রত্যাশাটাই পূরণ করতে পারেনি বিজয় শংকর। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তার প্রথম বলে উইকেট নেওয়াটা আজও স্মরণীয় হয়ে থাকবে, তবুও ধারাবাহিকতার অভাবের কারণে তাকে বহু সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।

তারপর ধীরে ধীরে জাতীয় ক্রিকেট থেকে ছিটকে যান তিনি। ২০১৪ সালের আইপিএল যাত্রা শুরু হলেও কখনও ধারাবাহিক ছিলেন না তিনি। তারপর আস্তে আস্তে এমন পরিস্থিতি হয় যে কোন দলই তাকে আর নিতে আগ্রহ প্রকাশ করেনি। ঘরোয়া ক্রিকেটে ২০১২ সালে তামিলনাড়ুর হয়ে অভিষেক হওয়ার পর দীর্ঘদিন খেলে ২০২৫ সালে ত্রিপুরার হয়ে খেলতে শুরু করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭৭ টি ম্যাচে ৪২৫৩ রান এবং ৪৩ টি উইকেট তার দক্ষতারই প্রমাণ।

অবসরের কথা ঘোষণা করলেন বিজয় শংকর

কিন্তু তারপরেও তিনি ভারতীয় দলে ফেরার আর সুযোগ পাননি। সম্প্রতি নিজের অবসর ঘোষণা সময়ে তিনি বলেছেন, “ক্রিকেটই সবসময় আমার জীবন। আমি কখনো ভাবি নি দেশের হয়ে খেলার সুযোগ পাবো। দেশের হয়ে খেলাটা আমার কাছে গর্বের বিষয়।” তিনি আরো জানিয়েছেন যে বিদেশের লিগে খেলার ইচ্ছা রয়েছে তার। সুতরাং আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের সঙ্গে পুরোপুরি সম্পর্ক বিচ্ছিন্ন করছেন না তিনি।

ভারতীয় দলের হয়ে দীর্ঘ দিন খেলার সুযোগ না থাকলেও বিজয় শংকর স্মৃতির পাতায় রয়েছেন। নিদাহাস ট্রফির ফাইনালে শংকর ও ডিকে জুটি ভারতকে ট্রফি জিতিয়েছিল। ভারতীয় দলের হয়ে ১২টি ওডিআই, ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওডিআই ফরম্যাটে ৩১.৮৬ গড়ে ২২৩ রান বানিয়েছেন ও ৪ উইকেট পেয়েছেন। তাছাড়া, টি-টোয়েন্টি ফরম্যাটে ১৩৯’এর স্ট্রাইক রেটে ১০১ রান বানান ও ৫ উইকেট তুলে নিয়েছেন।

Read Also: PBKS জিতলেও শেষ নয়! এই অঙ্ক মিললেই প্লে-অফে যাবে KKR

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *