IPL 2026: আইপিএল শেষ পর্বে এসে প্রতিটি ম্যাচই কার্যত ফাইনালের মত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতার জয় তাদের প্লে অফে যাওয়ার আশা কিছুটা বাঁচিয়ে রাখলেও ভাগ্য পুরোপুরি তাদের নিজের হাতে নেই। এই অবস্থায় দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে কলকাতার শেষ ম্যাচটি জিততেই হবে। অন্যদিকে রাজস্থান এবং পাঞ্জাবকেও তাদের শেষ ম্যাচে হারতে হবে। তাহলেই একমাত্র কেকেআর প্লে অফে যেতে পারবে। এরকম মরণ বাচন লড়াইয়ের আগে কলকাতার সামনে এক বড় ধাক্কা হিসেবে এসেছে রঘুবংশীর চোট। তার ব্যাটিং লাইন আপ দলের স্থিরতা এনে দিয়েছিল দলের টপ অর্ডার ব্যর্থ হলেও মিডিলে তিনি ভরসা যুগিয়েছলেন।
গুরুতর চোটে ব্যাকফুটে KKR

কিন্তু সম্প্রতি সেই ভরসার জায়গাটা আর নেই। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘটে যাওয়া এক দুর্ঘটনা সব ওলটপালট করে দিয়েছে। উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা তিলক বর্মার উইকেট নেওয়ার জন্য বরুণ চক্রবর্তীর সঙ্গে এক সংঘর্ষে গুরুতর আঘাত পান তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী কেউ কনকাশন হয়ে মাঠের বাইরে গেলে এক সপ্তাহের মধ্যে তিনি আর মাঠে নামতে পারেন না। আগের ম্যাচে তেজস্বী দাহিয়া সাব কনকাশন হয়ে খেলেছেন।
ফলে দিল্লির ম্যাচে রঘুবংশী মাঠে থাকবেন না। এই মৌসুমে অঙ্গকৃষের ব্যাটিং লাইন আপ ছিল চোখে পড়ার মতো। ১২ ইনিংসে ৪২২ রান যার মধ্যে আছে পাঁচটি অর্ধশতরান, ৪২.২০ গড় এবং ১৪৬-এর বেশি স্ট্রাইক রেট। তিনি শুধু রানী করছিলেন না, মিডিল অডারে দলের হালও ধরেছিলেন। এই পরিস্থিতিতে দিল্লির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জিততে গেলে কলকাতার ব্যাটিং লাইনআপে বড় পরিবর্তন আনতে হবে।
মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের উপর নজর KKR’এর

ম্যাচ শেষে শেন ওয়াটসন বলেন, “ও অনেকটা দৌড়ে গিয়ে ক্যাচে ধরার চেষ্টা করছিল। তারপর বরুন চক্রবর্তী সঙ্গে তার ধাক্কা লাগে ফলে ঘাড়ে গুরুতর চোট পায় তারপর মাথা ব্যাথা শুরু হয়ে যায়। তারপরেও ও মাঠে নামতে মুড়িয়া ছিল আমরা নিঃসন্দেহে ওকে মিস করছি।” এটা নিঃসন্দেহেই কলকাতার পক্ষে একটা বিরাট বড় ধাক্কা। এদিকে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে হারার পর মেজাজ ধরে রাখতে পারলেন না মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচে গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করার পর মনিশ পান্ডে তার বলে পরপর দুটো চার মারার ফলে রাগের বসে স্ট্যাম্পে জোরে আঘাত করে বেল ফেলে দেন হার্দিক। এই আচরণের জন্য শাস্তি পেতে হলো হার্দিক পান্ডিয়াকে। আইপিএলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামে।
তবে সব কিছুর ঊর্ধ্বে এখন কেকেআরের প্লে-অফে পৌঁছানো। পাঞ্জাব তাদের শেষ ম্যাচটি লখনৌএর বিরুদ্ধে যদি জিতে যায় তাহলে তারা চারে উঠে আসবে, এরপর রবিবার সকালের খেলায় রাজস্থান যদি মুম্বইয়ের বিরুদ্ধে জিতে যায় তাহলে তারাই প্লে-অফে পৌঁছাবে। যদি মুম্বইয়ের কাছে রাজস্থান হেরে যায় তাহলে কেকেআরকে দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচটি জিততে হবে এবং পাঞ্জাবের থেকে বড় ব্যাবধানে জিতে নেট রানরেটে এগিয়ে যেতে হবে। তাহলেই পাঞ্জাব জিতলেও কেকেআর এবার প্লে-অফে পৌঁছাতে পারবে।