কলকাতা নাইট রাইডার্সের (KKR) সামনে এখন শেষ সুযোগ। রবিবার লিগ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের (DC)। ইতিমধ্যেই, আইপিএলের প্লে-অফে তিনটি দল জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি রয়েছে মাত্র একটি স্থান। আর সেই জায়গার জন্যই চলছে কঠিন লড়াই। ফলে অজিঙ্কা রাহানের (Ajijkya Rahane) নেতৃত্বাধীন কলকাতার পথ মোটেও সহজ নয়। মৌসুমের শুরুটা খুব খারাপ হয়েছিল কলকাতার। প্রথম ছয় ম্যাচে হারের ধাক্কায় দল অনেকটাই পিছিয়ে পড়ে। সেই সময় প্লে-অফে ওঠার আশা প্রায় শেষ বলেই মনে হচ্ছিল। তবে পরের দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আবার লড়াইয়ে ফিরে আসে কলকাতা নাইট রাইডার্স। টানা কয়েকটি গুরুত্বপূর্ণ জয় তাদের সমীকরণে ফিরিয়ে আনে। যদিও এখনও নিজেদের ভাগ্য পুরোপুরি নিজেদের হাতে নেই।
প্লে- অফের ওঠার লড়াই খুব একটা সহজ নয় KKR’এর

প্লে-অফে যেতে হলে প্রথম শর্ত, দিল্লির বিরুদ্ধে জিততেই হবে কলকাতাকে। সেই ম্যাচে জয় পেলে তারা সর্বাধিক ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে। কিন্তু শুধু জয় পেলেই শেষ চারে ওঠা নিশ্চিত হবে না। অন্য কয়েকটি ম্যাচের ফলও কলকাতার পক্ষে যেতে হবে। সবচেয়ে বড় নজর থাকবে রাজস্থান রয়্যালসের ম্যাচের দিকে। রাজস্থান বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। তারা যদি শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয়, তাহলে সরাসরি ১৬ পয়েন্টে পৌঁছে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে। সেক্ষেত্রে কলকাতার সুযোগ প্রায় শেষ হয়ে যাবে। তবে রাজস্থান যদি হেরে যায়, তাহলে কলকাতার সামনে একটা রাস্তা খোলা থাকবে।
Read More: “জ্ঞান দিতে এসো না..”, সিনিয়র ধারাভাষ্যকারদের নিয়ে কটূক্তি রিয়ান পরাগের, বিতর্কে রাজস্থান অধিনায়ক !!
একইসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পঞ্জাব কিংসের শেষ ম্যাচও। পঞ্জাব এখন ১৩ পয়েন্টে রয়েছে। তাদের শেষ প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। যদি পঞ্জাব সেই ম্যাচ জিতে যায়, তাহলে তারাও ১৫ পয়েন্টে পৌঁছে যাবে। তখন লড়াইয়ে বড় ভূমিকা নেবে নেট রান রেট। বর্তমানে কলকাতার নেট রান রেট খুব একটা ভালো জায়গায় নেই। তাই দিল্লির বিরুদ্ধে শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জিততেও হবে। এখন দেখার, শেষ মুহূর্তে কলকাতা নিজেদের ভাগ্য বদলাতে পারে কি না। যদিও, কেকেআর সহ বাঁকি দলগুলোর সমস্ত ভাগ্য এখন মুম্বইয়ের হাতে। মুম্বাই যে ভাবে এই মৌসুমে পারফরম্যান্স দেখাচ্ছে তাতে তাদের পরাজিত হওয়ার সম্ভবনা প্রবল।