"দল থেকে তাড়িয়ে দাও..", আইপিএল থেকে ছিটকে যেতেই হার্দিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য সেহবাগ থেকে বুমরাহের !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) লিগ পর্বের আর মাত্র কয়েকটা ম্যাচ বাকি রয়েছে। কোন চারটি দল শেষ চারে জায়গা করে নেবে তা নিয়ে চলছে তুমুল চর্চা। এর মধ্যেই লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। এই বছর‌ও মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে একেবারেই প্রভাব ফেলতে পারেননি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাকে শেষ কয়েকটি ম্যাচে একাদশেও দেখতে পাওয়া যায়নি।

চোট সমস্যার কথা উল্লেখ করা হলেও নিয়মিত অনুশীলনে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরই দলের মধ্যে ভাঙ্গন তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে বীরেন্দ্র সেহবাগ (Jasprit Bumrah) থেকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবার মুখ খুললেন।

Read More: হার্দিকদের গার্লফ্রেন্ড কালচার নিয়ে ক্ষেপে লাল আকাশ আম্বানি, BCCI’এর কাছে করলেন নালিশ !!

Ipl 2026
Tilak Varma | Image: Getty Images

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে যাত্রা শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় হার্দিক পান্ডিয়ারা। ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে। তবে গতকাল পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব ছিলেন জসপ্রীত বুমরাহ। প্রভসিমরান সিং (Prabhsimran Singh)’এর দুরন্ত অর্ধশতরানে ভর করে পাঞ্জাব কিংস জ্বলে ওঠে।

দ্বিতীয় ইনিংসে ২০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাট হাতে লড়াই চালান র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) এবং তিলক বর্মা (Tilak Varma)। রিকেলটন ২৩ বলে ৪৮ রান করেন। তিলক বর্মা ৩৩ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ৬ টি চার এবং ৬ টি ছয়। ফলে শেষ পর্যন্ত মুম্বাই ৬ উইকেটে জয় তুলে নেয়। তিলক ম্যাচের সেরা নির্বাচিত হন।

হার্দিককে নিয়ে সমস্যা মুম্বাইয়ে-

Ipl 2025, হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

২০২৪ সালে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করে আবারও ফিরিয়ে আনা হয়। এরপরই দল দুটি ভাগ হয়ে গেছে বলে খবর সামনে এসেছে। ভারতীয় ক্রিকেটাররা রোহিত শর্মাকে (Rohit Sharma) সমর্থন করেন। বাকি বিদেশি ক্রিকেটারদের ছিল হার্দিকের ওপর আস্থা। তবে এই বছর এই তারকা অলরাউন্ডার নেতৃত্বের দায়িত্বে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে পারফর্মেন্সেও হতাশ করেছেন। এরপরই গতকাল জসপ্রীত বুমরাহের ইঙ্গিতপূর্ণ মন্তব্য সামনে আসে।

হার্দিককে দল থেকে বাদ দেওয়া হবে বলে খবর সামনে এসেছে। এই বিষয়ে সেহবাগ বলেন, “হার্দিককে নিয়ে যা গুঞ্জন শুনছি আশা করি সেসব সত্যি নয়। যদি সেগুলি সত্যি হয় তাহলে অবশ্যই হার্দিককে ছেড়ে দেওয়া উচিত।” তবে চোটের কারণে একাদশে নেই বলেই জানান দলের সদস্য শার্দুল ঠাকুর (Shardul Thakur)। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় নানারকম খবর ছড়াতেই থাকে। আসলে হার্দিকের চোট আছে। তাই তিনি একাদশে নেই। আশা করছি খুব তাড়াতাড়ি তিনি ফিরবেন।

Read Also: তিলক-রিকেলটন ঝড়ে উড়ে গেল পাঞ্জাব! ২০০ রান তাড়া করে দাপুটে জয় মুম্বইয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *