হার্দিকদের গার্লফ্রেন্ড কালচার নিয়ে ক্ষেপে লাল আকাশ আম্বানি, BCCI'এর কাছে করলেন নালিশ !! 1

চলতি আইপিএলে (IPL 2026) প্লে ওফের ছবিটা কিছুটা পরিষ্কার হয়ে এসেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru), গুজরাট টাইটান্স (Gujarat Titans) লড়াই করে পয়েন্ট তালিকায় শক্তিশালী জায়গায় পৌঁছে গেছে। লড়াইয়ে রয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings), সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) মতো দল। তবে ইতিমধ্যেই ধারাবাহিক ব্যর্থতার কারণে চলতি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। হার্দিক পান্ডিয়া এই বছর প্রথম থেকেই ভরসা দিতে ব্যর্থ হয়েছেন। এর মধ্যেই মুম্বাইয়ের মালিক আকাশ আম্বানি (Akash Ambani) গার্লফ্রেন্ড কালচার নিয়ে বিসিসিআইয়ের (BCCI) কাছে অভিযোগ করেছেন বলে খবর সামনে এলো

Read More: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত গুজরাট, গিলের নেতৃত্বে দাপট অব্যাহত

ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স-

হার্দিকদের গার্লফ্রেন্ড কালচার নিয়ে ক্ষেপে লাল আকাশ আম্বানি, BCCI'এর কাছে করলেন নালিশ !! 2
RCB vs MI | Image: Getty Images

এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু তারপর পরপর ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় হার্দিক পান্ডিয়ারা। ১১ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে মুম্বাই মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে। এই ম্যাচেও ব্যাটিং অর্ডারের বিপর্যয় লক্ষ্য করা যায়।

এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নমন ধীর (Naman Dhir) এবং তিলক বর্মা (Tilak Varma) দলের হয়ে হাল ধরেন। তাদের লড়াইয়ে দল ১৬৭ রানের লক্ষ্যমাত্রা দেয়। দ্বিতীয় ইনিংসে করবিন বশ (Corbin Bosch) ৪ উইকেট সংগ্রহ করে আরসিবিকে চাপের মুখে ফেলার চেষ্টা করেছিলেন। ম্যাচ শেষ ওভারের শেষ বল পর্যন্ত গড়ায়। তবে ক্রনাল পান্ডিয়ার (Krunal Pandya) দুরন্ত ইনিংসে শেষ পর্যন্ত ২ উইকেটে জয় পায় বেঙ্গালুরু।

গুরুতর অভিযোগ আকাশ আম্বানির-

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya and Mahika Sharma | Image Twitter

সূত্র অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্সের ধারাবাহিকভাবে হারে ক্ষুব্ধ মালিক আকাশ আম্বানি। দলের ম্যানেজমেন্ট‌ও হার্দিক পান্ডিয়ার ভূমিকা নিয়ে রীতিমত প্রশ্ন তুলেছে। এর মধ্যেই মাঠের মধ্যে গার্লফ্রেন্ডদের অবৈধ প্রবেশ নিয়ে বিসিসিআইকে অভিযোগ করেছেন বলে খবর সামনে এসেছে। এই সিদ্ধান্ত নিয়ে একেবারেই খুশি নন অধিনায়ক। উল্লেখ্য মুম্বাইয়ের ম্যাচ চলাকালীন হার্দিকের প্রেমিকা মাহিকা শর্মাকে (Mahika Sharma) স্টেডিয়ামে একাধিক সময় দেখতে পাওয়া গেছে।

অন্যদিকে বিসিসিআই ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে অনৈতিকভাবে বাইরের লোকেদের প্রবেশ নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। অনেক ক্ষেত্রেই ক্রিকেটারদের গার্লফ্রেন্ড বা প্রিয়জনদের বিভিন্ন বেটিং অ্যাপের‌ প্রচারের সঙ্গে জড়িয়ে থাকতে দেখা যায়। ফলে তারা দলের খবর বাইরে পাচার করতে পারেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। এছাড়াও হানি ট্র্যাপের মতো ঘটনা ঘটতে পারে বলে মনে করছে বিসিসিআই।

Read Also: টি২০ দলের মালিক হলেন রাহুল দ্রাবিড়-অধিনায়ক আশ্বিন, IPL’এর মধ্যেই এল চমকে দেওয়া খবর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *