প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত গুজরাট, গিলের নেতৃত্বে দাপট অব্যাহত 1

IPL 2026: মঙ্গলবার গুজরাট টাইটান্সের দুর্দান্ত জয়ের পর শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে দলটি কার্যত আইপিএল ২০২৬-এর (IPL 2026) প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে গেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৮২ রানের বড় ব্যবধানে জয়ের ফলে গুজরাট ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। সাধারণত এই পয়েন্ট সংখ্যা প্লে-অফে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট বলে ধরা হয়। সাম্প্রতিক পয়েন্ট তালিকার হিসাবে, গুজরাটের প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রায় ৯৫ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে, এই পরাজয়ের পর সানরাইজার্সের প্লে-অফে পৌঁছানোর সম্ভাবনা অনেকটা কমেছে।

প্লে-অফের জন্য কোয়ালিফাই করলো গুজরাট টাইটান্স

Ipl 2026
Gujarat Titans | Image: Getty Images

প্লে-অফে ওঠার তালিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস এখনও লড়াইয়ে টিকে রয়েছে। তবে শেষ কয়েকটি ম্যাচে তাদের ভাগ্য নির্ধারণ করবে। ম্যাচের দিকে নজর দিলে, প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট কিছুটা চাপে পড়লেও সাই সুধারসন (৬১) এবং ওয়াশিংটন সুন্দর (৫০)-এর গুরুত্বপূর্ণ অর্ধশতকে ভর করে ৭ উইকেটে ১৬৮ রান তোলে।  জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের ইনিংস কার্যত ভেঙে পড়ে কাগিসো রাবাদা এবং জেসন হোল্ডারের আগ্রাসী বোলিংয়ের সামনে। রাবাদা নতুন বলে টপ অর্ডার ভেঙে দেন এবং গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নেন। এরপর জেসন হোল্ডার নিজের গতিময় স্পেলে আরও ৩টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। গুজরাটের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৪.৫ ওভারে ৮৬ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে ম্যাচ হারতে হয় তাদের।

Read More: IPL 2026: “ইজ্জতের দফারফা করল..”, রাবাডা-হোল্ডারের বোলিং’এ ৮৬ রানে শেষ SRH, গুজরাট জিততেই ক্ষোভ ভক্তদের !!

যদিও চলতি মৌসুমে (IPL 2026) শুরুটা খুব একটা ভালো করেনি গুজরাট টাইটান্স। প্রথম দুই ম্যাচ হেরে তাদের অভিযান শুরু হয়েছিল। তারপর জয়ের হ্যাটট্রিক করেছিল গুজরাট, আবার পরস্পর দুই ম্যাচে হেরেছিল গুজরাট। পরে টানা পাঁচ ম্যাচে জয় ছিনিয়ে নিলো তারা। গুজরাটের বাঁকি রয়েছে আর মাত্র দুই ম্যাচ। ১৬ই মে ইডেনে এবং ২১মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। ২০২২ সালে প্রথম বারের জন্য আইপিএলে নেমেছিল গুজরাট টাইটান্স এবং প্রথম মৌসুমেই ট্রফি জিতেছিল তারা। এরপর ২০২৩ সালেও ফাইনালে উঠেছিল তারা, কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল তাদের। তারপর হার্দিক পান্ডিয়া দলের অধিনায়কত্ব ছেড়ে মুম্বইতে ফিরে আসেন। ২০২৪ মৌসুমে গুজরাটের মৌসুমটা ভালো যায়নি। এরপর গত মৌসুমে এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের।

Read Also: বাদ রোহিত-হার্দিক, আফগানদের বিপক্ষে ODI দলে একাধিক চমক দিল BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *