প্লে অফের দৌড়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ গুজরাট টাইটান্স (Gujarat Titans) ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় শুভমান গিলরা (Shubman Gill)। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন সাই সুদর্শন (Sai Sudarshan) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundor)। তাদের দুরন্ত লড়াইয়ে ১৬৯ রানের লক্ষ্যমাত্রা দেয় দল। এই রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার কার্যত আত্মসমর্পণ করে। বল হাতে জ্বলে ওঠেন কাগিসো রাবাডা (Kagiso Rabada) এবং জেসন হোল্ডার (Jason Holder)। ফলে শেষ পর্যন্ত গুজরাট দুরন্ত জয় ছিনিয়ে নেয়।
Read More: শাহবাজ-শামির জন্য উড়ল লাখ-লাখ টাকা, সৌরভের হাত ধরে হাওয়া বদল বেঙ্গল টি-২০ লিগে !!
হায়দ্রাবাদের লজ্জার হার-

আজ গুজরাটের হয়ে ওপেনিং করতে নেমে শুভমান গিল ৭ বলে ৫ রান করে আউট হন। এর সঙ্গেই জস বাটলারের (Jos Buttler) ব্যাট থেকে আসে ১১ বলে মাত্র ৭ রান। তবে চাপের মুখে দাঁড়িয়ে দলের ভরসা হয়ে ওঠেন সাই সুদর্শন (Sai Sudarshan)। তার সঙ্গে আত্মবিশ্বাস দেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundor)। সাই সুদর্শন আজ ৪৪ বলে ৬১ রান করেন। তার ব্যাট থেকে ৫ টি চার এবং ২ টি ছয় আসে। অন্যদিকে শেষ পর্যন্ত ওয়াশিংটন লড়াই চালিয়ে দলকে আত্মবিশ্বাস দেন।
এই অলরাউন্ডার ৩৩ বলে ৫০ রান করেন। ফলে প্রথম ইনিংসে গুজরাট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে নেয়। হায়দ্রাবাদের হয়ে ২ টি করে উইকেট তুলে নেন প্রফুল হিঙ্গে (Praful Hinge) এবং সাকিব হুসেন (Sakib Hussain)। এই রান তাড়া করতে নেমে ট্রাভিস হেড (Travis Head) শূন্য রানে এবং অভিষেক শর্মা (Abhishek Sharma) মাত্র ৬ রানে আউট হন। এরপর ঈশান কিষাণ (Ishan Kishan) মাত্র ১১ রানে আউট হলে দল চাপের মুখে পড়ে যায়।
বল হাতে জ্বলে ওঠেন কাগিসো রাবাডা (Kagiso Rabada) এবং জেসন হোল্ডার (Jason Holder)। ফলে হায়দ্রাবাদ এক সময় ৬০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। প্যাট কামিন্স (Pat Cummins) ব্যাট হাতে লড়াই চালালেও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেননি। অধিনায়ক ৯ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। ফলে হায়দ্রাবাদ ১৪.৪ ওভারে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায়। এর সঙ্গেই গুজরাট ৮২ রানে জয় নিশ্চিত করে। হোল্ডার এবং রাবাডা পেয়েছেন ৩ টি করে উইকেট।
এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “গুজরাটের দুরন্ত বোলিং। দুরন্ত কামব্যাক। বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন কাগিসো রাবাডা, জেসন হোল্ডার। ফাইনালের টিকিট নিশ্চিত শুভমান গিলদের।” বলে জানাচ্ছেন নেটিজেনরা। “হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারের লজ্জা। একজনও তারকা হাল ধরতে পারলেন না। এইরকম পরিস্থিতিতে হলে প্লে অফেই যেতে পারবে না।” বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।
দেখুন ট্যুইট চিত্র-
Jay Shah writing GT vs SRH match script pic.twitter.com/mLnQ47jxYa
— j (@pyarijini) May 12, 2026
GT vs Big Teams in IPL 2026:
Beat PBKS — then No.1 team ✅
Beat RCB — then No.2 team ✅
Beat RR — entered Top 2 ✅
Beat SRH — qualified first ✅
GT are not winning matches,
they are collecting statement wins. 🥶🔥 pic.twitter.com/a8ht7d6b3g— KRIK-MATE👑 (@krik90mate) May 12, 2026
96 is our lowest score ever, looks like it will be breached, this will have a massive affect on NRR, also, SRH against GT is worse than SRH vs KKR. 90% loss rate against GT#SRHvsGT
— Syed (@IndianAbidi) May 12, 2026
SRH fans coming back to earth after few fluke wins. pic.twitter.com/HWt3Rx6QYd
— ` (@KunalVkf18) May 12, 2026
SRH batsmen watching Rabada and Jason Holder bowling #GTvsSRH pic.twitter.com/jVkhQafRai
— Shiv (@mr_Tubun) May 12, 2026
When it comes to survival, SRH's top order- pic.twitter.com/CJS5eABGgx
— TukTuk Academy (@TukTuk_Academy) May 12, 2026
GT Bowlers ke samne SRH ke batsman 😹#GTvsSRH pic.twitter.com/pK3SV7XgjV
— Byomkesh (@byomkesbakshy) May 12, 2026
How SRH bowlers looking GT bowlers 🥲 pic.twitter.com/oKnPPssKjs
— నాని (@nani_SSMBfan) May 12, 2026
Siraj, Rabada, Prasidh weren't enough so GT got another monster bowler Jason Holder🥶 pic.twitter.com/EuwrtzXrnb
— TukTuk Academy (@TukTuk_Academy) May 12, 2026
Jason holder ni 7cr ki, what a steal ra babu @gujarat_titans , aadina prathi match perform chesadu, easy 12cr performance from him already🙏🙏
— Sanjiii (@Ramu_4510) May 12, 2026