শাহবাজ-শামির জন্য উড়ল লাখ-লাখ টাকা, সৌরভের হাত ধরে হাওয়া বদল বেঙ্গল টি-২০ লিগে !! 1

আইপিএলের (IPL 2026) প্রতিটি হাইভোল্টেজ ম্যাচে প্রতিদিন ক্রিকেট ভক্তরা মেতে উঠছেন‌। ইতিমধ্যেই খারাপ পারফর্মেন্স করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। অন্যদিকে চলতি টুর্নামেন্টেও আমরা একাধিক তরুণ তারকাকে জ্বলে উঠতে দেখছি। তাদের মধ্যে অনেকেই রাজ্যের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ থেকে উঠে এসেছেন। সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যভিত্তিক এই টি-টোয়েন্টি লিগগুলির জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের পর এবার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগেও (Bengal Pro T20 League) একাধিক চমক থাকবে বলেই আশা করা হচ্ছিল। আজ এই টুর্নামেন্টের আসন্ন মরসুমের জন্য নিলাম অনুষ্ঠিত হয়।

Read More: KKR শিবিরে চোটের হানা, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে মিস্ট্রি স্পিনার !!

বেঙ্গল টি-টোয়েন্টি লিগের নিলাম-

শাহবাজ-শামির জন্য উড়ল লাখ-লাখ টাকা, সৌরভের হাত ধরে হাওয়া বদল বেঙ্গল টি-২০ লিগে !! 2
Bengal Pro T20 League | Image: Getty Images

২০২৪ সাল থেকে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হয়েছে। প্রতি বছর এই টুর্নামেন্টে অসংখ্য তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যায়। মূলত বাংলার ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে এই লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছে। শেষ দুই বছর ক্রিকেটারদের ড্রাফ্টিংয়ের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের দল গড়েছিলেন। তবে এই বছর থেকে বিপিএলে নিলামের মাধ্যমে ক্রিকেটারদের বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই মতো রবিবার কলকাতার এক ফাইভ-স্টার হোটেলে আসন্ন মরসুমের জন্য নিলাম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিএবি (CAB) প্রধান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।‌ প্রথমে ঠিক হয়েছিল যে এই বছর বিপিএলে মোট নটি দল অংশগ্রহণ করবে। গত বছর আটটি দলকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। সেইমতো প্রস্তুতি নেয় সিএবি। কিন্তু নিলাম হওয়ার দু-একদিন আগেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয় হারবার ডায়মন্ডস। ফলে এবার‌ও ৮ দলকেই অংশগ্রহণ করতে দেখা যাবে।

দামি ক্রিকেটার হলেন শাহবাজ-

শাহবাজ-শামির জন্য উড়ল লাখ-লাখ টাকা, সৌরভের হাত ধরে হাওয়া বদল বেঙ্গল টি-২০ লিগে !! 3
Shahbaz Ahmed | Image: Getty Images

গতকাল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে উঠে এলেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। তাকে নিয়ে প্রতিটি ফ্রাঞ্চাইজির বিশেষ আগ্রহ ছিল। এই বাঁ-হাতি স্পিন অলরাউন্ডারকে আরটিএম কার্ড ব্যবহার করে ১২.২০ লক্ষ টাকার বিনিময়ে তুলে নেয় রাঢ় টাইগার্স। মহম্মদ শামিকেও (Mohammed Shami) এই বছর বিপিএলে অংশগ্রহণ করতে দেখা যেতে পারে। সূত্র অনুযায়ী তিনি খেলবেন বলে ইতিমধ্যে কর্মকর্তাদের জানিয়েছেন।

এই ভারতীয় তারকা পেসারের দাম ওঠে ৫.২০ লক্ষ টাকা। তুলে নেয় শিলিগুড়ি স্ট্রাইকার্স। এই দল আকাশ দীপ (Akash Deep), সুদীপ চক্রবর্তীর মতো ক্রিকেটার তুলে নিয়েছেন। তবে আকাশ আসন্ন টি-টোয়েন্টির এই মহাযুদ্ধে খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর সঙ্গেই অভিষেক পোড়েলকে (Abhishek Porel) ১০.৪০ লক্ষ টাকার বিনিময়ে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ধরে রেখেছে কলকাতা টাইগার্স।‌ এক‌ইভাবে মুকেশ কুমারকে (Mukesh Kumar) ধরে রেখেছে সোবিস্কো স্যামার্স মালদা।

Read Also: প্লে-অফের স্বপ্ন শেষ মুম্বাই ইন্ডিয়ান্সের, দ্বিতীয় দল হিসেবে চলতি IPL থেকে গেল ছিটকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *