IPL 2026; আইপিএল ম্যাচের লিগ পর্বগুলো যত শেষের দিকে এগোচ্ছে ততই প্রতিটি ম্যাচ যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর আইপিএলের শেষ পর্ব মানেই উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছানো। কিন্তু এই মুহূর্তেই কলকাতা নাইট রাইডার্সের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তারকা খেলোয়াড়ের চোট। চলতি আইপিএলে কেকেআরের (KKR) শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম ছয় ম্যাচে আসেনি একটিও জয়। তবে শেষ চার ম্যাচে চারটি জয় পেয়েছে কেকেআর। পরস্পর জয়ের পর যখনই কেকেআরের জন্য ভালো সময় শুরু হয়েছে, তখনই চোট পেলেন দলের তারকা স্পিনার।
চোট পেলেন KKR’এর তারকা

আসলে চলতি আইপিএলের মাঝে গুরুতর চোটে আক্রান্ত দলের স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। চলতি আইপিএলে বরুণের শুরুটা খুব একটা ভালো হয়নি, তবে সময়ের সাথে সাথে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন। বিশেষ করে মাঝের ওভারের দিকে তার উইকেট নেওয়ার ক্ষমতা দলের মূল চাবিকাঠি হয়ে উঠেছিল। সম্প্রতি টিম হোটেলে ক্র্যাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে বরুণকে – যেটা সমর্থক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সকলের মধ্যেই এক উদ্বেগ জন্ম নিয়েছে। বরুণের বাঁ পায়ে মূলত আঘাতের ইঙ্গিত দেখা গেছে। বরুণের এই চোট কবে থেকে তা স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে জানা গেছে যে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে ট্র্যাভিস হেডের একটি শর্ট আটকাতে গিয়ে তার বাঁ পায়ে চোট লাগে।
Read More: ম্যাচের মধ্যেই মাঠে ফোনে বার্তালাপ, বিতর্কে জড়িয়ে বিপাকে লখনউ সুপার জায়ান্টস !!
এরপরেও তিনি দিল্লি ক্যাপিটালস ম্যাচে যদিও খেলেছিলেন তখন কিছু মনে হয়নি। তবে পরে হয়তো সেটা আরো বাড়িয়ে দেয়। প্রথম তিনটি ম্যাচে শূন্য উইকেট এর পর শেষ পাঁচ ম্যাচে দশটি উইকেট শিকার করে তিনি তার দক্ষতারই প্রমাণ দিয়েছেন। সময়ের সাথে সাথে সুনীল নারায়নের সঙ্গে তার জুটি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। তবে আগামী ম্যাচে প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যার ব্যাটিং লাইন আপে আছেন বিরাট কোহলির মতো তারকা। সেখানে বরুণ চক্রবর্তীর মতো খেলোয়াড়ের অনিশ্চিত কেকেআরের জন্য একটা বড় ধাক্কা হতে পারে। এই অবস্থায় কেকেআরের টিম ম্যানেজমেন্টের ওপর একটা বিরাট বড় চ্যালেঞ্জ। বরুনর বিকল্প হিসেবে কেকেআর টিম ম্যানেজমেন্ট কার উপর ভরসা করে এগোয় সেটাই এখন দেখার বিষয়।