আইপিএল (IPL 2026) শেষ হওয়ার পর ভারতীয় দল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করবে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ট্রফি জয় করে নিয়ে দুরন্ত ফর্মে ছিল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তবে টেস্ট ক্রিকেটের বেহাল দশা কিছুতেই কাটছে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন চক্রে পিছিয়ে পড়েছে ব্লু ব্রিগেডরা। জুন মাসের শুরুতেই আফগানিস্তানের (India vs Afghanistan Test Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি টেস্ট ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য ভারতীয় টেস্ট দলে একাধিক পরিবর্তন ঘটতে চলেছে বলে খবর সামনে এসেছে। বাদ যেতে চলেছেন একাধিক তারকা।
Read More: “জেল হলেই লাইনে আসবে..”, ই-সিগারেট খেয়ে আইনি বিপাকে চাহাল, IPL’এর মধ্যেই মুখ পুড়ল তারকার !!

গত বছর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) অবসর নিয়ে নেওয়ায় লাল বলের ক্রিকেটে একাধিক পরিবর্তন ঘটেছে। নতুন অধিনায়ক হিসেবে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। কিন্তু এই তরুণ অধিনায়কের নেতৃত্বে ব্লু ব্রিগেডরা ঘুরে দাঁড়াতে পারছে না। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৯ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে পরাজিত হয়েছে। এই তালিকায় ৬ নম্বরে অবস্থান করছে ব্লু ব্রিগেডরা।
শেষ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার (IND vs SA Test Series) বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ঋষভ পান্থরা (Rishab Pant)। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে ৩০ রানে পরাজিত হয় ব্লু ব্রিগেডরা। দুই ইনিংসেই ভারতের ব্যাটিং অর্ডার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে গুয়াহাটিতে ৪০৮ রানে পরাজিত হয়েছিল যশস্বী জয়সওয়ালরা (Yashasvi Jaiswal)।
আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচ-

এই বছর আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তারপরেই ৬-১০ জুন ভারতীয় দল আফগানিস্তানের বিপক্ষে ১ টি টেস্ট ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য খুব তাড়াতাড়ি বিসিসিআই (BCCI) একটি শক্তিশালী দল গঠন করতে চলেছে। বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলে খবর সামনে এসেছে। বাদ যাচ্ছেন সাই সুদর্শন (Sai Sudarshan)। ভারতের হয়ে টেস্ট দলে সুযোগ পেলেও সেইভাবে প্রভাব ফেলতে পারেননি।
৬ টি টেস্ট ম্যাচে সংগ্রহ করেছেন মাত্র ৩০২ রান। অন্যদিকে সূত্র অনুযায়ী জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে চলতি আইপিএলে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করছেন। তবে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এবং শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের সম্ভাব্য দল-
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্থ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অনশুল কম্বোজ, নীতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, দেবদত্ত পাড্ডিকাল