"জেল হলেই লাইনে আসবে..", ই-সিগারেট খেয়ে আইনি বিপাকে চাহাল, IPL'এর মধ্যেই মুখ পুড়ল তারকার !! 1

আইপিএল (IPL 2026) বিশ্বের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি লিগ হিসেবে এই বছরও জনপ্রিয়তা অব্যাহত রেখেছে। চলতি টুর্নামেন্টে প্লে অফের দৌড়ে বর্তমানে প্রতিটি ম্যাচ হয়ে উঠছে জমজমাট। তবে এই জনপ্রিয় লিগ ঘিরে একাধিক বিতর্ক বর্তমানে চর্চায় উঠে এসেছে। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগকে (Riyan Parag) ম্যাচ চলাকালী ই-সিগারেট খেতে দেখা যায়। এরপর যুজবেন্দ্র চাহালকেও ই-সিগারেট খেতে দেখা গেছে। এরপরেই বিপাকে পড়েছেন এই তারকা স্পিনার। এবার তার জেল হতে পারে বলে খবর সামনে এসেছে।

Read More: ভারতীয় ক্রিকেট বড় বদল, রাহুল-পন্থ-স্কাইদের ছাড়া আগামীর চিন্তায় BCCI !!

বল হাতে প্রভাব ফেলছেন চাহাল-

"জেল হলেই লাইনে আসবে..", ই-সিগারেট খেয়ে আইনি বিপাকে চাহাল, IPL'এর মধ্যেই মুখ পুড়ল তারকার !! 2
Yuzvendra Chahal | Image: Getty Images

ভারতের অন্যতম সফল স্পিনার যুজবেন্দ্র চাহাল। তবে তিনি দীর্ঘদিন জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না। শুধুমাত্র আইপিএলের মঞ্চে জ্বলে উঠতে দেখা যায়। গত বছর এই টুর্নামেন্টে এক ওভারে চারটে উইকেট সংগ্রহ করে অনন্য নজির স্থাপন করেছিলেন। ১৪ ম্যাচে ১৬ টি উইকেট সংগ্রহ করেছিলেন এই তারকা। এই বছর‌ও পাঞ্জাব কিংসের হয়ে বল হাতে প্রভাব ফেলার চেষ্টা করছেন তিনি। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই বছর‌ও পাঞ্জাব (Punjab Kings) দুরন্ত ছন্দে রয়েছে।

১০ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তবে শেষ ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়ে কিছুটা ছন্দ হারিয়েছে প্রীতি জিন্টার (Preity Zinta) দল। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ৪ ওভারে ৩২ রান দিয়ে ১ টি উইকেট সংগ্রহ করেছিলেন চাহাল। তিনি এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১০ ম্যাচে সংগ্রহ করেছেন ৮ টি উইকেট।

জেল হতে পারে চাহালের-

"জেল হলেই লাইনে আসবে..", ই-সিগারেট খেয়ে আইনি বিপাকে চাহাল, IPL'এর মধ্যেই মুখ পুড়ল তারকার !! 3
Yuzvendra Chahal | Image: Getty Images

চলতি আইপিএলে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে রিয়ান পরাগের বিরুদ্ধে ই-সিগারেট খাওয়ার অভিযোগ সামনে এসেছিল। এরফলে বিসিসিআই তদন্ত শুরু করে এবং ম্যাচ ফি’এর ২৫ শতাংশ জরিমান করা হয়। এরপরই হায়দ্রাবাদ যাওয়ার পথে প্লেনের একটি ট্রাভেল ভ্লগে যুজবেন্দ্র চাহালকে ই-সিগারেট খেতে দেখা যায়। পরবর্তীকালে ভিডিওর ওই অংশটি ডিলিট করে দেওয়া হলেও বিতর্ক তৈরি হয়েছে। আসলে ই-সিগারেট বিক্রি করা, খাওয়া এবং উৎপাদন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

ফলে চাহালের এবার আইনি শাস্তির দাবি করলেন ভারতের প্রাক্তন স্পিনার। লক্ষণ শিবরামকৃষ্ণান (Laxman Sivaramakrishnan) এই বিষয়ে বলেন, “চাহালকে অবশ্যই জেলে পাঠানো উচিত। ভারতের ভ্যাপ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ম্যাচ ‘ফি’র ২৫ শতাংশ জরিমানা খুবই সামান্য। যদি কোন সাধারণ ব্যক্তি করত তাহলে তার অবশ্যই আইনি ব্যবস্থা হতো।”

Read Also: সূর্যকুমার-গিলকে টপকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে শ্রেয়াস, বড় সিদ্ধান্তের পথে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *