BCCI: ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব পরিবর্তনের বড়সড়ো ইঙ্গিত মিলেছে। বিশ্বকাপ জয়ী সূর্যকুমারের (Suryakumar Yadav) নেতৃত্ব হয়তো আর বেশি দিন দেখা যাবে না। ভারতীয় ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন নতুন কিছু নয়। কিন্তু সেটা যদি হয় বিশ্বকাপ জয়ী অধিনায়ককে কেন্দ্র করে তাহলে সেটা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তিনি দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন এবং টি-টোয়েন্টি ফর্মাটেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু অধিনায়ক হিসাবে তাকে হয়তো আর দেখা যাবে না এর পিছনে উঠে আসছে একাধিক কারণ। প্রথম কারণ হিসেবে উঠে আসছে তার সাম্প্রতিক পারফরম্যান্স। একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি দলের নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন।
নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার যাদব

কিন্তু বর্তমানে তার ব্যাটে সেই ধার নেই। বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ সময় তিনি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না। বিশ্বকাপের মত বড় মঞ্চেও তার পারফরম্যান্স ছিল হতাশা জনক। তার নেতৃত্বে ভারত ট্রফি জিতলেও নয়টি ম্যাচে ২৪২ রান একজন অধিনায়কের পক্ষে যথেষ্ট নয়। এছাড়া অধিনায়ক হিসেবে তার সামগ্রিক পারফরম্যান্স ও খুব একটা উজ্জ্বল নয়। ৪৫টি ম্যাচে মাত্র ৯৩২ রান। এছাড়াও সুর্যকুমারের ফিটনেস সমস্যাও একটি বড় কারণ। দীর্ঘদিন ধরে কব্জির সমস্যায় ভুগছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে সম্পূর্ণ ফিট থাকা অত্যন্ত জরুরি। এই জায়গায় সামান্য দুর্বলতাও বড় প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে নির্বাচকরা ভবিষ্যতের কথা মাথায় রেখে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স এবং পরবর্তী টি-২০ বিশ্বকাপ।
Read More: শনিবার BJP সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলী, জল্পনা নিয়ে চলছে তুমুল চর্চা !!
পন্থ-রাহুলদের কপালে দুর্দশা

এই বড় টুর্নামেন্টগুলিকে মাথায় রেখে দল গঠন করা হচ্ছে। এই সময়ে একজন অধিনায়কের প্রয়োজন যিনি দীর্ঘকালীন নেতৃত্ব দিতে পারবেন। এখানেই উঠে আসছে শ্রেয়াশ আইয়ার এর নাম। যিনি আইপিএলে ইতিমধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। শুধু ব্যাট হাতেই নয়, নেতৃত্বেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। এছাড়াও সন্জু স্যামসান এবং ঈশান কিষানের নামও আলোচনায় আছে। তবে আইপিএলের ধারাবাহিকতা এবং নেতৃত্বের অভিজ্ঞতায় শ্রেয়াসকে অনেকটাই এগিয়ে রেখেছে। পাশাপশি, ওডিআই দলেও বদল লক্ষ করা যাবে। ওডিআই দল থেকে ছাঁটাই হওয়ার সম্ভবনা প্রবল উইকেট কিপার দুই ব্যাটসম্যান – কেএল রাহুল এবং ঋষভ পন্থের। তাদের বদলে দলে জায়গা করে নেবেন ঈশান কিষান (Ishan Kishan) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson)।