বর্তমানে আইপিএলের (IPL 2026) শেষ চারের পৌঁছানোর লড়াইয়ে নতুন করে কৌশল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। চলতি টুর্নামেন্টেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) এবং পাঞ্জাব কিংস (Punjab Kings) দুরন্ত পারফর্মেন্স করে প্রথম থেকেই এগিয়ে চলেছে। এর সঙ্গেই পাল্লা দিচ্ছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) মতো দল এগিয়ে চলেছে। তবে বেশ কিছু তারকা ক্রিকেটারদের গতিবিধি নিয়ে ক্ষুব্ধ বিসিসিআই (BCCI)। টিম হোটেলে, মাঠে এবং ড্রেসিংরুমের বাইরের লোকেদের অনুপ্রবেশ নিয়ে কর্মকর্তারা এবার নড়েচড়ে বসলেন। নিয়মকে কঠোর করে এবার নির্দেশিকা জারি করতে চলেছেন কর্মকর্তারা।
Read More: “সামলাতে না পারলে ক্যাপ্টেন্সি…” KKR ম্যাচের আগে চাপে অক্ষর প্যাটেল, ইরফান পাঠান নিলেন একহাত !!
আইপিএলে নতুন বিতর্ক-

আইপিএল বিশ্বের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি লিগ হিসাবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। তবে এই টুর্নামেন্টের সঙ্গে অতীতে জড়িয়ে গিয়েছিল বেটিং কেলেঙ্কারির মতো কালো অধ্যায়। ফলে বিসিসিআইয়ের অ্যান্টি কোরাপশন অ্যান্ড সিকিউরিটি প্রতি মরসুমে বিশেষ নজর রাখে। এর মধ্যেই চলতি আইপিএলে এবার বেশ কিছুটা ক্রিকেটারদের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ চলাকালীন মাঠে, টিম বাসে এবং হোটেল রুমে ক্রিকেটারদের প্রেমিকাদের উপস্থিতি ঘটনায় ইতিমধ্যেই কর্মকর্তার নড়েচড়ে বসেছেন।
চলতি টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঈশান কিষাণ (Ishan Kishan), আর্শদীপ সিং (Arshdeep Singh) সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তাদের বান্ধবীদের সাথে একাধিক সময় দেখা যাচ্ছে। এর ফলে দলের প্রস্তুতি, ড্রেসিংরুমের পরিবেশ এবং টুর্নামেন্টের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে বলে বোর্ড কর্তারা মনে করছেন। অনেক সময় ক্রিকেটারদের বান্ধবী বা প্রিয়জনরা বিভিন্ন বেটিং অ্যাপ প্রচার করে থাকেন। ফলে তারা নিয়ম ভেঙে কোনো দলের গোপন তথ্য ফাঁস করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এছাড়াও হানি ট্র্যাপের মতো ঘটনা ঘটতে পারে।
বার্তা দিল বিসিসিআই-

গত কয়েক বছরে বেশ কিছু ভারতীয় ক্রিকেটাররা প্রেমের সম্পর্কে জড়িয়ে আইনি জটিলতা সম্মুখীন হয়েছেন। এর ফলে ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন কর্মকর্তারা। সব মিলিয়ে এবার কঠোর নির্দেশিকা জারি করে পদক্ষেপ নিতে চলেছে বোর্ড। এই বিষয়ে সচিব দেবজিৎ সাইকিয়া (Devjit Saikia) বলেন, “যেভাবে ক্রিকেটারদের সঙ্গে বাইরের লোক টিম হোটেল, ড্রেসিংরুমে প্রবেশ করছে তা সত্যিই উদ্বেগের বিষয়। এর ফলে আইপিএলের পরিবেশ এবং শৃঙ্খলা নষ্ট হচ্ছে।
বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের মধ্যে বেনিয়ম দেখতে পাওয়া যাচ্ছে। বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল একটি দ্রুত নির্দেশিকা তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি টিম বাসে, হোটেলে এমনকি হোটেলের ঘরে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে বাইরের লোকজন দেখা করছেন। এটা কখনোই অভিপ্রেত নয়।”