রিয়ানের শাস্তি নিয়েও ‘নো টেনশন’! উড়ন্ত বিমানে ধূমপান করে নতুন বিতর্কে চাহাল 1

২০২৬ আইপিএল (IPL 2026) মরশুমে মাঠের উত্তেজনার পাশাপাশি মাঠের বাইরের শৃঙ্খলা জনিত বিতর্কও উঠে আসছে। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে কিছু জুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। পাঞ্জাব কিংস দলের এই তারকা স্পিনারের ভ্যাপিং বিতর্ক ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে ক্রিকেট মহলে। সম্প্রতি, সমাজ মাধ্যমে একটি ভাইরাল ভিডিও থেকে ঘটনাটি জানা যায়। জানা গেছে পাঞ্জাব কিংস দলের সফরের সময় বিমানের ভেতরে তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে আর আর্শদীপ সিংয়ের ক্লিপ এর ব্যাকগ্রাউন্ডে দেখা যায় চাহালকে।

সেই ভিডিওটিতে চাহালকে ই সিগারেট ব্যবহার করতে দেখা যায়। যদিও ভিডিওটি তাড়াতাড়ি সরিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় সেটি ছড়িয়ে পড়ে। আর তারপর থেকে শুরু হয় তুমুল বিতর্ক। কারণ বিমানের ভেতরে ধূমপান করা একেবারেই নিষিদ্ধ। যাত্রীদের নিরাপত্তা জনিত কারণে এর জন্যই এমন আইন। এছাড়াও আগুন লাগার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই চহলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাই অনেকের মতে এই অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয় তাহলে আইনি সমস্যা হতে পারে। কয়েকদিন আগে, চাহালের সিগারেটে সুখটান দেওয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে রাস্তায় গাড়ি চালাতে চালাতে তাকে সিগারেট টানতে দেখা গিয়েছিল।

চাহালের কর্মকান্ড সমাজ মাধ্যমে ভাইরাল

চাহাল
Yuzvendra Chahal | Image: Twitter

যদিও এই বিষয়ে পাঞ্জাব কিংস বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এ বষয়ে। সুতরাং এখনো পর্যন্ত বিষয়টি ধোঁয়াশার মধ্যেই আছে। তবে এই মৌসুমে এই বিতর্ক নতুন নয় এর আগেও রিয়ান পরাগের ক্ষেত্রে একই অভিযোগ উঠেছিল রাজস্থান রয়েলসের ড্রেসিং রুমে বসে তাকে ভ্যাপিং করতে দেখা গিয়েছিল। এই ঘটনার জন্য তাকে জোরিমানাও করা হয়েছিল।

পাঞ্জাব কিংসসের বিরুদ্ধে এমন মন্তব্য দলকে বিশেষভাবে চাপে ফেলেছে। কারণ পরপর টানা তিনটি ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে তারা। খারাপ ফিল্ডিং এর জন্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাদেরকে। তার মধ্যেই এই সমস্ত ধরনের বিতর্ক দলের মনোবল কে আরো ভেঙে দিতে পারে বলে মনে করছে অনেকেই। টেবিল টপার পাঞ্জাবকে পরাস্ত করে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দ্বিতীয় স্থানে নেমে এসেছে পাঞ্জাব কিংস।

Read Also: চলতি IPL-এর মাঝেই দুঃসংবাদ, না ফেরার দেশে পাড়ি দিলেন পাঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *