চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2026) মাঝপথ অতিক্রম করে ফেলেছে। অবশেষে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হারিয়ে ফেললো পাঞ্জাব কিংস (PBKS)। টানা ছয় ম্যাচ জেতার পর শেষ তিন ম্যাচে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে দলকে। অন্যদিকে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) কাছে পরাজয়ের পর দ্বিতীয় স্থানে নেমে এসেছে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের এই পরাজয়ের পর আরও একটি দুঃসংবাদ উঠে এসেছে। পাঞ্জাব কিংসের তারকা খেলোয়াড় প্রয়াত হয়েছেন।
মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আমনপ্রিত সিং গিল। বুধবার চন্ডিগড়ে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা ক্রিকেট মহলে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে ঘরোয়া ক্রিকেটে একটা শূন্যতা তৈরি হয়েছে ঠিকই কিন্তু হঠাৎ করে তার এই মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। অনূর্ধ্ব ১৯ দলের খেলার সময় বিরাট কোহলির সতীর্থ ছিলেন তিনি। খুব অল্প বয়সেই গিল তার প্রতিভার ঝলক দেখিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি পাঞ্জাবের হয়ে মাত্র ছয়টি ম্যাচ খেললেও উইকেট শিকার করেন কিন্তু ১১ টি।
Read More; IPL 2026: RCB ম্যাচের আগে মুম্বাই শিবিরে বড় বদল, অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা !!
প্রয়াত সাবেক PBKS খেলোয়াড়

পরবর্তীতে তিনি আইপিএলের প্রথম মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন যা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ক্রিকেট ছাড়েননি। পাঞ্জাবের সিনিয়র নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন গিল এর মৃত্যুতে এক শোকাবর্তায় জানান, “পাঞ্জাবের সাবেক ক্রিকেটার এবং সিনিয়র সিলেকশন কমিটির সদস্য আমানপ্রীত সিং গিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। ওয়াহেগুরু যেন বিদেহী আত্মাকে চিরশান্তি দান করেন।” ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি লিখেছেন, “গিলের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। ক্যারিয়ারের শুরুর প্রথমদিকে আমরা একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছি। তিনি ছিলেন একজন শান্ত স্বভাবের মানুষ। তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত কখনোই আমি ভুলবো না।“
২০০৭ সালে আন্তর্জাতিক যুব ক্রিকেটের ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন গিল। সেই সময় তার পারফরম্যান্স নজর কেড়েছিল অনেকের। বিশেষ করে শ্রীলংকার পেশার থিসারা পেরেরার মত একজন প্লেয়ারকে আউট করার দক্ষতা তাকে চির স্মরণীয় করে রাখবে। যদিও ২০০৮ সালে বিশ্বকাপ জয়ী দলে তার জায়গা হয়নি। এটা তার কাছে একটা হতাশাজনক হলেও ক্রিকেট থেকে তিনি কিন্তু দূরে সরে যাননি। বিভিন্নভাবে তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। পাঞ্জাব কিংস তাদের বার্তায় জানায় “আমরা আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ অংশকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার অবদান আমরা কখনো ভুলবো না।“