চলতি আইপিএল মৌসুমে (IPL 2026) উত্তেজনা টাই যেন হারিয়ে গেছে দিল্লি ক্যাপিটালস দলের। শুরু থেকে ভালো পারফরম্যান্স করলেও একের পর এক পরাজয় যেন তাদের প্লে অফের স্বপ্ন ভেঙে দিচ্ছে। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দিল্লির ম্যাচটিতে তাদের হার সেই দূর্বলতাকেই প্রকাশ করছে। যার ফলে প্রচুর সমালোচনা উঠছে দলের অধিনায়ক অক্ষর প্যাটেলকে ঘিরে। মাত্র ১৫৫ রানের স্কোর টি-২০ ক্রিকেটে একদমই প্রতিযোগিতামূলক নয়। বিশেষ করে যখন শিশির পড়ার সম্ভাবনা থাকে। এই প্রসঙ্গে মুখ খুলে অক্ষর ও দিল্লি দলের সমালোচনা করেছেন ইরফান পাঠান। তিনি বলেন, “পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি জানেন শিশির পড়বে, তাহলে সেই অনুযায়ী পরিকল্পনা করা উচিত।” সঞ্জু স্যামসনের ৮৭ রানের অপরাজিত ইনিংস ম্যাচটিকে মূলত একতরফা করে দেয়। তাদের সামনে দিল্লির বোলিং ইউনিট কোন কাজ করতে পারেনি।
প্লে-অফের রাস্তা কঠিন দিল্লির কাছে

এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান সরাসরি অক্ষর এর নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেছেন, “যখন পারফরম্যান্স ভালো হয় না তখন তো অধিনায়কের দিকেই তাকাতে হয়। তাই না?” একজন অলরাউন্ডারকে ব্যাটিং বোলিং দুটো দিকেই সামলাতে হয়। তার ওপরে অধিনায়কের দায়িত্ব যোগ হওয়ায় চাপ আরো বহুগুণ বেড়ে যায়। পাঠানের মতে, “সে একজন অলরাউন্ডার তাকে ব্যাটিং বোলিং এবং নেতৃত্ব তিনটে একসঙ্গে সামলাতে হচ্ছে ফলে তার ওপর চাপ বেড়ে যাচ্ছে। আর এই চাপ তার পারফরমেন্সের উপর প্রভাব ফেলছে।” পাঠান আরো বলেন যে, “সে পাওয়ার প্লে তে বোলিং করতে পারত কিন্তু অনেক সময় দেরিতে এসেছে অন্যান্য বোলারদের নিয়ে সে বেশি ভাবছে।“
KKR ম্যাচের আগে চাপে অক্ষর

ব্যাটিংয়ে তার অবদান আরো হতাশাজনক। মাত্র ৩৩ রাণ যা একজন অধিনায়কের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়। ১০ ম্যাচে মাত্র ৯ উইকেট, ইকোনমি ৮.২৫। যদিও এই পরিসংখ্যান খারাপ নয়, কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তার প্রভাব কম ছিল। এই মৌসুমে দিল্লির সবচেয়ে বড় সমস্যা হল দল নির্বাচন এক ম্যাচে যে কম্বিনেশন কাজ করছে, পরের ম্যাচে সেটি পরিবর্তন করা হচ্ছে। ফলে দলে কোন ধারাবাহিকতা আসেনি। দলের মিডিল অর্ডার নিয়েও বারবার প্রশ্ন উঠছে। করুণ নায়ারকে উপরে তুলে আনা কিংবা তরুণ খেলোয়াড়দের অনিয়মিত সুযোগ দেওয়া – এই সিদ্ধান্তগুলো দলের ব্যাটিংকে দুর্বল করেছে। দিল্লি তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরে মোট আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে। যদিও প্লে- অফের আশায় এখনো বর্তমান। তাই কেকেআর ম্যাচের আগে চিন্তায় অক্ষর প্যাটেল।