IPL 2026: চলতি আইপিএলের ৫১ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কোলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। রুদ্ধশ্বাস এই লড়াইটি কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে নাইট রাইডার্স তাদের প্রথম জয়ের স্বাদ পেয়েছিল। রাজস্থান রয়্যালসকে হারিয়ে মৌসুমের প্রথম ম্যাচ জিতেছিল কেকেআর। তারপর লখনউ সুপার জায়ান্টস এবং টেবিল টপার সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করেছ। আজকের ম্যাচটি নাইট রাইডার্স এর কাছে একটি মরণ বাচন লড়াই। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তাদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে পরাজিত হয়েছিল যে কারণে তাদের কাছে ওই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে।
এন্ট্রি নিচ্ছেন মাতিসা পথিরানা

আজকের ম্যাচে ওপেনিংয়ে নামবেন ক্যাপ্টেন রাহানে এবং ফিন অ্যালেন। গত ম্যাচে রান পেয়েছেন দুজনেই, আজকের ম্যাচটি তাদের কাছেও মরণ বাচঁন এক লড়াই। তিনে ব্যাটিং করতে আসবেন অঙ্গকৃষ রঘুবংশী। মিডিল অর্ডারে দলে পরিবর্তন আসতে চলেছে, মনিশ পান্ডে (Manish Pandey) গত ম্যাচে কামব্যাক করেছেন এবং এই ম্যাচেও তাকে নিয়ে এগিয়ে যেতে চাইবে কেকেআর। অন্যদিকে, পঞ্চম স্থানে ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং যিনি অনবদ্য ছন্দে রয়েছেন – তাকে দেখতে পাওয়া যাবে। যদিও এই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রোভমান পাওয়েলকে দেখতে পাওয়া যাবে না তার জায়গায় দলে ফিরতে দেখা যাবে রমনদীপ সিংকে। অন্যদিকে ক্যামেরন গ্রিনকে নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর অনুশীলনে গুরুতর চোট পেয়েছেন তারকা এই খেলোয়াড়।
Read More: রিয়ানের শাস্তি নিয়েও ‘নো টেনশন’! উড়ন্ত বিমানে ধূমপান করে নতুন বিতর্কে চাহাল
তাছাড়া, অলরাউন্ডার হিসাবে এই মৌসুমে অনুকূল রায়ের পারফরম্যান্স অসাধারণ। তিনি থাকছেন দলের মূল ভূমিকায়। আজকের ম্যাচে কালো মাটির উইকেট দেখতে পাওয়া যাবে তাই স্পিন আক্রমণে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাছাড়া, পেস বোলিংয়ে কার্তিক ত্যাগীকে আজ বাদ দেওয়ার সম্ভবনা রয়েছে। তাঁর জায়গায় দলে সুযোগ পাবেন উমরান মালিক (Umran Malik)। তাছাড়া বৈভব আরোরাকে দলে দেখতে পাওয়া যাবে। আজকের ম্যাচটি জিতে প্লে অফের আশা টিকিয়ে রাখতে চাইবে কেকেআর।
কেকেআর দলের সম্ভব্য একাদশ:
অজিঙ্কা রাহানে (C), ফিন অ্যালেন, অঙ্গকৃষ রঘুবংশী, মনিশ পান্ডে, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, উমরান মালিক। ইমপ্যাক্ট – বৈভব আরোরা।