"একটা ‘ললিপপ’ ধরিয়ে দেওয়া হয়েছিল..." প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে বেফাঁস বয়ান মনোজ তিওয়ারির  !! 1

রাজ্যে ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক মহলে এক তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। যার কেন্দ্রে উঠে এসেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিনি ক্রিকেটারের পাশাপাশি একজন প্রাক্তন তৃণমূল বিধায়কও বটে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ভাবে দলের সঙ্গে যুক্ত থাকার পর তার মুখে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শোনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তুলে ধরলেন একাধিক চাঞ্চল্যকর মন্তব্য যা সরাসরি আঙুল তুলেছে, অরুপ বিশ্বাসের দিকে। তিনি সরাসরি মন্তব্য করেন, “প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে চা বিস্কুট খাওয়া ছাড়া আর কোন কাজ করতে দেননি।

তিনি স্পষ্ট করেই জানান তার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা এবং ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য কাজ করা। তার মতে, “আমি ক্রীড়া জগৎ থেকে এসেছি আমাকে জোর করে রাজনীতিতে আনা হয়েছিল। আমার স্বপ্ন ছিল ক্রীড়াবিদদের জন্য উন্নত পরিকাঠামো তৈরি করা, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায়।” তিনি আরও বলেন, “আমাকে ক্রীড়া প্রতিমন্ত্রী করা হয়েছিল ঠিকই, কিন্তু বাস্তবে কোনও কাজের সুযোগই দেওয়া হয়নি। আমাকে ব্যস্ত রাখার জন্য একটা ‘ললিপপ’ ধরিয়ে দেওয়া হয়েছিল।” এরপর ক্রীড়া বাজেট নিয়েও তিনি সরাসরি প্রশ্ন করেছিলেন, “রাজ্যে ৭০০ কোটি টাকার ক্রীড়া বাজেট থাকা সত্ত্বেও, আমাকে ৫ কোটি টাকার একটি প্রকল্পও বাস্তবায়ন করতে দেওয়া হয়নি। বাজেটটা কোথায় উধাও হয়ে গেল, আমার কোনো ধারণাই নেই।

Read More: “মুখোশ টেনে খুলব..”, রাজ্যে পরিবর্তন হতেই চর্চায় ‘মেসি’কান্ড, অরুপ বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক শতদ্রু !!

অরূপ বিশ্বাসকে নিয়ে বেফাঁস বয়ান মনোজ তিওয়ারির

Aroop Biswas, মনোজ তিওয়ারি
Aroop Biswas । Image; Getty Images

তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা করেছিলেন। বিশেষ করে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া ইভেন্ট আয়োজনের প্রস্তাব ছিল তার। যা রাজ্যের বহু ক্রীড়াবিদদের উপকৃত করতে পারত কিন্তু তিনি সেই অনুমতি পাননি। তার কথায়, “এই প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ ছিল তবুও আমাকে তা করতে দেওয়া হয়নি।” অরূপ বিশ্বাসের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও ক্ষোভ উগরে দেন প্রাক্তন ক্রিকেটার। মনোজ তিওয়ারি বলেন, “আমি মুখ্য মন্ত্রীর কাছে বহুবার গিয়েছি। কিন্তু তিনি আমাকে সময় না দিয়ে বলেছেন আমর কি এর থেকে ভালো কোনো কাজ নেই?” এছাড়া মেসি কাণ্ড নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন মনোজ তিওয়ারি। আর্জেন্টিনার কিংবদন্তি লিওলেন মেসির সফরকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তারজন্য অরুপ বিশ্বাসকেই দায়ী করেছেন মনোজ।

তিনি বলেছেন, “ফুটবল প্রেমীরা মেসিকে এক ঝলক দেখার থেকে বঞ্চিত হয়েছেন। অরূপ বিশ্বাসের কারণেই মেসি পাঁচ মিনিট পর চলে যেতে বাধ্য হয়েছিলেন।” তিনি নিজের কাজের প্রসঙ্গে বলেন, “শিবপুরে আমি অনেক উন্নয়ন মূলক কাজ করেছি। যার প্রমাণ হিসাবে নথিপত্র আছে।” সবশেষে তিনি বলেন, “এই দুর্নীতিগ্রস্থ সরকারকে ক্ষমতাচ্যূত করা হয়েছে। এটাই তাদের প্রাপ্য। এই সরকার জনগণের জন্য কাজ করেনি। তাই মানুষই তাদের সঠিক জবাব দিয়েছে।” এর পাশাপাশি তিনি নতুন বিজেপি সরকারকেও অভিনন্দন জানিয়েছেন, “নতুন বিজেপি সরকারের সকল জনগণকে জানাই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন।

Read Also: বাদ সূর্যকুমার-বুমরাহ, নেতৃত্বে শ্রেয়াস, প্রকাশ্যে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের টিম ইন্ডিয়ার স্কোয়াড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *