অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হচ্ছে IND vs PAK ম্যাচ, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের !! 1

ক্রিকেট মানেই আলাদাই একটা আবেগ এবং উত্তেজনা। বিশেষ করে যদি ভারত পাকিস্তানের ম্যাচ (IND vs PAK) হয় তাহলে তো কোন কথাই নেই। এই দুই দেশের দ্বৈরথ দেখার জন্য অপেক্ষা করে থাকে গোটা বিশ্ব। কিন্তু রাজনৈতিক টানাপরণের কারণে এই প্রতিদ্বন্দ্বিতা দ্বিপাক্ষিক সিরিজের অভাবে অনেকদিন ধরেই সীমিত হয়ে রয়েছে। এবার কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই বাস্তবতাকে আরো দীর্ঘায়িত করল। ক্রিকেট জগতের সবথেকে পরিচিত ও জনপ্রিয় রাইভালরি হলো ভারত বনাম পাকিস্তানের। পৃথিবীর যেকোনো প্রান্তে দুই দলের লড়াই অনুষ্ঠিত হলে তা দেখতে জনসমুদ্র দেখতে পাওয়া যায়। তবে দুই দলের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ বেশ কয়েক বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে না।

সম্প্রতি, কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আগামী দিনে ভারত আর পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে না। তাই দুই দেশের মধ্যে আপাতত কোন আলাদা করে সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। তবে ভারত বা বিদেশে অনুষ্ঠিত কোনো বহু পাক্ষিক সিরিজে পাকিস্তানের ক্রীড়াবিদদের অংশগ্রহণেও কোন বাধা দেবে না। আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা আগের মতোই থাকবে। এর মূল কারণ হিসেবে নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতিকে সামনে আনা হচ্ছে। অতীতে বহু ঘটনা এই দুই দেশের সম্পর্ককে আরো জটিল করে তুলেছে।

Read More: বাদ সূর্যকুমার-বুমরাহ, নেতৃত্বে শ্রেয়াস, প্রকাশ্যে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের টিম ইন্ডিয়ার স্কোয়াড !!

বন্ধ হতে চলেছে IND vs PAK সিরিজ

টিম ইন্ডিয়া, t20 world cup 2025, ind vs pak
IND vs PAK | Image: Getty Images

বিশেষ করে পেহেলগাও হত্যাকাণ্ডের পর এটি আরো স্পষ্ট হয়ে ওঠে। যার প্রভাব পড়েছে ক্রীড়া সম্পর্কেও। আর ওই ঘটনার পরেই সরকার আরো কঠোর হয়ে ওঠে। একদিকে সরকার দ্বিপাক্ষিক সিরিজ (IND vs PAK) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ কে সমর্থন করছেন। এর ফলে ভারত আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে তাদের অবস্থান বজায় রাখতে পারবে। ক্রীড়া মন্ত্রী আরো জানিয়েছে যে বিদেশি খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে। ভারত আগামী দিনে বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছে।

কমনওয়েলথ গেমস এবং অলিম্পিক্স আয়োজনের দৌড়েও রয়েছে। এই ধরনের বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করতে হলে আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি, সেই দিকেই এগোচ্ছে সরকার। সম্প্রতি এই বছরে টি-টোয়েন্ট বিশ্বকাপের মঞ্চে ভারত ও পাকিস্তান তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতীয় দল পাকিস্তানকে এক তরফা ভাবে পরাস্ত করেছিল। সামনে ২০২৭ সালের এশিয়া কাপে আবার দুই দলকে (IND vs PAK) মুখোমুখি দেখতে পাওয়া যেতে পারে।

Read Also; বৈভব সূর্যবংশীকে নিয়ে আবারও বিপাকে রাজস্থান রয়্যালস, দলের বিপক্ষে হল FIR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *