আইপিএলে মেতে রয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তরা। আইপিএল শেষ হলে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এখানেই শেষ নয়, আফগানিস্তান সিরিজের পর ভারতীয় দল আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ভারতের টি-২০ স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার এক দারুণ ভারসাম্য দেখতে পাওয়া যাবে।
টিম ইন্ডিয়ার নেতৃত্বে শ্রেয়াস আইয়ার

এই দলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। আইপিএলের মঞ্চে শ্রেয়স একজন অনবদ্য ব্যাটসম্যান। শুধু তাই নয় ওডিআই দলের ভাইস ক্যাপ্টেনও তিনি। যে কারণে এই সিরিজে শ্রেয়াসকে গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আর সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণকে (Ishan Kishan)। নেতৃত্বে এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে দল ম্যানেজমেন্ট ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন কম্বিনেশন গড়ে তুলতে চাইছে।
Read More: চলতি IPL-এর মাঝে জল্পনা, হার্দিক পান্ডিয়াকে ছাড়তে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স !!
পাশাপাশি, ওপেনিং জুটিতে থাকতে পারেন আক্রমণাত্মক ব্যাটার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। দু’জনেই দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন, যা টি-২০ ফরম্যাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মঞ্চে এই জুটি অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে এসেছে। মিডল অর্ডারে শক্তি যোগ করবেন রজত পতিদার, রিঙ্কু সিং এবং অধিনায়ক আইয়ার নিজে। রজত ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলের মঞ্চে অনবদ্য ছন্দে রয়েছেন। পাশাপাশি, রিঙ্কু সিং তাঁর হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে পেয়েছেন যা ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বিশ্রামে থাকবেন বরুণ-বুমরাহ

অলরাউন্ডার বিভাগে দলটি বেশ শক্তিশালী। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেকে দেখতে পাওয়া যাবে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও শক্তি যোগাবে দুজন। তাছাড়া, অক্ষর প্যাটেল ও নিতীশ কুমার রেড্ডি দলে বাড়তি ভারসাম্য এনে দিয়েছেন। তারা প্রয়োজনমতো দ্রুত রান তোলার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতে সক্ষম। অক্ষর বিশ্বকাপের সময় ভাইস ক্যাপ্টেন থাকলেও ভবিষ্যতের কথা বিচার করে ঈশানকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।
স্পিন আক্রমণে রয়েছেন অভিজ্ঞ কুলদীপ যাদব ও তরুণ প্রতিভা রবি বিষ্ণোই। তাদের ভ্যারিয়েশন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। আসন্ন সিরিজের জন্য বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দেওয়া হবে বলেই সূত্রের দাবি। এছাড়া, পেস বিভাগে নেতৃত্ব দেবেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অর্শদীপ সিং (Arshdeep Singh)। বুমরাহকেও বিশ্রাম দেবে টিম ইন্ডিয়া। সামনের টেস্ট সিরিজের জন্য বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। তাদের সঙ্গে নতুন মুখ প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য সম্ভাব্য ভারত একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশান (VC), শ্রেয়াস আইয়ার (C), রজত পাতিদার, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী, প্রিন্স যাদব, রবি বিষ্ণোই, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি।