দলের ব‌্যর্থতায় রেগে লাল সঞ্জিব গোয়েঙ্কা, LSG'এর নেতৃত্বের পদ হারাচ্ছেন ঋষভ পান্থ !! 1

আইপিএলের (IPL 2026) শেষ চারে পৌঁছানোর লড়াই বর্তমানে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ইতিমধ্যেই প্লে অফে পৌঁছানোর লড়াই চালাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলি। তবে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ইতিমধ্যেই কার্যত একের পর এক ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে। ঋষভ পান্থ (Rishab Pant) এই বছরও দলের হয়ে ব্যাট হাতে প্রভাব ফেলতে পারছেন না। অধিনায়ক হিসেবে তার একাধিক সিদ্ধান্ত নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ‌ এর মধ্যেই এবার তিনি চাপে রয়েছেন বলে জল্পনা সামনে উঠে এল। নেতৃত্বের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হবে বলে খবর সামনে এসেছে।

Read More: চলতি IPL-এর মাঝে জল্পনা, হার্দিক পান্ডিয়াকে ছাড়তে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স !!

দলের ব‌্যর্থতায় রেগে লাল সঞ্জিব গোয়েঙ্কা, LSG'এর নেতৃত্বের পদ হারাচ্ছেন ঋষভ পান্থ !! 2
MI vs LSG | Image: Getty Images

লখন‌উ সুপার জায়ান্টস এই বছর আইপিএলের প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়ে যাত্রা শুরু করেছিল। তারপর পরপর দুই ম্যাচে জয় তুলে নেয়। সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Haydrabad) ৫ উইকেটে এবং কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ৩ উইকেটে পরাজিত করে ভক্তদের আশা জাগিয়েছিল পান্থরা। এরপর ধারাবাহিকভাবে ৬ ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে লখন‌উ।

সোমবার হাইভোল্টেজ ম্যাচে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে প্রথম ইনিংসে এল‌এস‌জির হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মিচেল মার্শ (Mitchell Marsh) এবং নিকোলাস পুরান (Nicholas Pooran)। ফলে ২২৯ রানের লক্ষ্যমাত্রা দেয় এই দল। এই রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। ৩২ বলে ৮৩ রান আসে র‌্যায়ানের ব্যাট থেকে। ৪৪ বলে ৮৪ করেন হিটম্যান। এই কারণে ৬ উইকেটে লজ্জাজনক হারের সম্মুখীন হয় লখন‌উ।

নেতৃত্বের দায়িত্ব থেকে সরছেন পান্থ-

দলের ব‌্যর্থতায় রেগে লাল সঞ্জিব গোয়েঙ্কা, LSG'এর নেতৃত্বের পদ হারাচ্ছেন ঋষভ পান্থ !! 3
Rishab Pant Images Getty Images

ঋষভ পান্থকে ২৭ কোটি টাকার বিনিময়ে মেগা নিলামে কিনেছিল এল‌এসজি। এখনও পর্যন্ত তিনি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার। কিন্তু প্রত্যাশা অনুযায়ী এই তারকা দলকে ভরসা দিতে পারছেন না। অধিনায়ক হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও প্রভাব ফেলতে পারছেন না। তিনি চলতি আইপিএলে ৯ ম্যাচে মাত্র ২০৪ রান সংগ্রহ করেছেন।

এরপরেই ঋষভ দলের মধ্যেই চাপের মধ্যে পড়েছেন বলে খবর সামনে এসেছেন। তিনি আগামীকাল টসের সময় বলেছিলেন, “খেলার প্রতি এবং নিজের দলের প্রতি সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) খুবই আবেগপ্রবণ। তো আমি আমার মালিক এবং ভক্তদের জন্য ম্যাচটি জিতেতে চাই।” এর আগেই হেরে যাওয়ার পর মাঠের মধ্যে সঞ্জীব গোয়েঙ্কাকে লখন‌উয়ের অধিনায়কের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে দেখা গেছে একাধিকবার। ফলে এবার ধারাবাহিকভাবে ব্যর্থতার মধ্যে পান্থকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read Also: বাংলায় প্রথমবারের মতো সরকার গড়ছে BJP, ক্রীড়ামন্ত্রীর পদে প্রাক্তন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *