"অধিনায়কের কিছু করার নেই..", মুম্বাই পরাজয়ে হার্দিকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তারকার !! 1

আইপিএলের (IPL 2026) ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) লড়াকু মনোভাব বারবার ভক্তদের উদ্বুদ্ধ করেছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে পাঁচবার ট্রফি জয় করেছে তারা। তবে হার্দিক পান্ডিয়া‌‌ (Hardik Pandya) অধিনায়কের দায়িত্বে আসার পর থেকে এই ফ্র্যাঞ্চাইজি প্রভাব ফেলতে পারছে না। চলতি টুর্নামেন্টে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে পিছিয়ে পড়েছে মুম্বাই। আজ লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে হারের সম্মুখীন হলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এর মধ্যেই এবার হার্দিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ তেওয়ারি (Manoj Tewari)।

Read More: “গেরুয়াময় হচ্ছে সারা বাংলা…” সঠিক ভবিষ্যৎবাণী সৌরভের সতীর্থের !!

"অধিনায়কের কিছু করার নেই..", মুম্বাই পরাজয়ে হার্দিকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তারকার !! 2
MI vs SRH | Image: Getty Images

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স‌। কিন্তু তারপরে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়। ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে তারা। অন্যদিকে শেষ ম্যাচে মুম্বাই মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে। ম্যাচে মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয় অব্যাহত ছিল। একমাত্র নমন ধীরের (Naman Dhir) ৩৭ বলে ৫৭ রানে ভর করে ১৬০ রানের লক্ষ্যমাত্রা দেয়।

এই রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের হয়ে জ্বলে উঠেছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এবং কার্তিক শর্মা (Karthik Sharma)। রুতুরাজ ৪৮ বলে অপরাজিত ৬৭ রান সংগ্রহ করেন। ৪০ বলে অপরাজিত ৫৪ রান আসে কার্তিকের ব্যাট থেকে। মুম্বাইয়ের প্রিমিয়াম বোলিং আক্রমণ‌‌ প্রভাব ফেলতে পারিনি। ফলে চেন্নাই ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

হার্দিককে নিয়ে মন্তব্য-

Ipl 2025 মুম্বই, হার্দিক
Hardik Pandya | Image: Getty Images

মুম্বাইয়ের ধারাবাহিকভাবে পরাজয়ে হার্দিক পান্ডিয়া তীব্র সমালোচনায় মুখে পড়েছেন। তার নেতৃত্বের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রোহিত শর্মাকে (Rohit Sharma) নেতৃত্বের দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসা প্রয়োজন বলেই মনে করছেন অনেকে। এর মধ্যেই ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তেওয়ারি এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি মনে করছেন দলের বাকি সদস্যরা অধিনায়ককে সাহায্য করেছেন‌ না। দলগতভাবে আত্মবিশ্বাসের অভাব মুম্বাইকে ডোবাচ্ছে।

তিনি এক ক্রিকেট বিষয়ক আলোচনায় বলেন, “আমার মনে হয় মুম্বাইয়ের আইপিএলের অভিযান প্রায় শেষ। আমার মনে হয় একজন অধিনায়কের পাশে দলকে দাঁড়াতে হয়। কিন্তু হার্দিকের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। তাকে সতীর্থ ক্রিকেটাররা একেবারেই সাহায্য করছেন না।” মনোজের মতে দলের পরাজয়ের দায় সকলকেই নিতে হবে।

Read Also: অঙ্গকৃষ-রাহানের ঝোড়ো ব্যাটিং, হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক KKR’এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *