"প্লাস্টিক অধিনায়ক..", মুম্বাইয়ের বিপর্যয়ের মুখে হার্দিক পান্ডিয়াকে নিয়ে তীব্র কটাক্ষ প্রাক্তন তারকার !! 1

সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্লে অফের লড়াই কার্যত জমজমাট হয়ে উঠেছে। পাঞ্জাব কিংস (Punjab Kings), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) মতো দল বর্তমানে শেষ চারে পৌঁছানোর দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে। তবে টুর্নামেন্টের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই ধাক্কা খেয়েছে‌। তারা আজ মরণ-বাঁচান ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামছে। লড়াইয়ের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে হবেই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav)। এর মধ্যেই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীশান্ত (S Sreesanth)।

Read More: “গেরুয়াময় হচ্ছে সারা বাংলা…” সঠিক ভবিষ্যৎবাণী সৌরভের সতীর্থের !!

ধারাবাহিকভাবে পরাজিত মুম্বাই-

"প্লাস্টিক অধিনায়ক..", মুম্বাইয়ের বিপর্যয়ের মুখে হার্দিক পান্ডিয়াকে নিয়ে তীব্র কটাক্ষ প্রাক্তন তারকার !! 2
CSK vs MI | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে এই বছর আইপিএলেও‌ ভক্তদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে তারা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল হার্দিক পান্ডিয়ারা। কিন্তু ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে কার্যত প্লে অফের আশা শেষ করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে মুম্বাই মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে।

এই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সূর্যকুমাররা। একমাত্র নমন ধীর (Naman Dhir) ৩৭ বলে ৫৭ রান করেন। এর ফলে ১৬০ রানের লক্ষ্যমাত্রা দেয় এম‌আই। এই রান তাড়া করতে নেমে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এবং কার্তিক শর্মা (Karthik Sharma) হাল ধরেন। ৪৮ বলে অপরাজিত ৬৭ রান সংগ্রহ করেন রুতুরাজ। কার্তিকের ব্যাট থেকে আসে ৪০ বলে অপরাজিত ৫৪ রান। ফলে মুম্বাই ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমালোচনা-

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্সের ধারাবাহিকভাবে বিপর্যয়ে সমালোচনার মুখে পড়েছেন হার্দিক পান্ডিয়া। তার একাধিক সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়াও ব্যাটিং এবং বোলিং বিভাগে ভরসা দিতে পারছেন না এই অলরাউন্ডার। ফলে হার্দিকের পারফরম্যান্স নিয়ে এবার কটাক্ষ ছুঁড়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত। তিনি ‘প্লাস্টিক’ অধিনায়ক বলে অভিহিত করেছেন। যা নিয়ে চর্চা চলছে ক্রিকেট মহলে।

শ্রীশান্ত এক ক্রিকেট বিষয়ক আলোচনায় বলেন, “পরিসংখ্যানের দিকে একবার তাকান। ২৩ বলে ১৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা কী গ্রহণযোগ্য? উনি একজন প্লাস্টিক অধিনায়ক।” উল্লেখ্য চলতি আইপিএলে এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়া ৮ ম্যাচে মাত্র ১৪৬ রান সংগ্রহ করেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৩৬.৪৮। এছাড়াও ৮ ম্যাচে পেয়েছেন মাত্র ৪ টি উইকেট।

Read Also: অঙ্গকৃষ-রাহানের ঝোড়ো ব্যাটিং, হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক KKR’এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *