অঙ্গকৃষ-রাহানের ঝোড়ো ব্যাটিং, হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক KKR'এর !! 1

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চলতি আইপিএলে (IPL 2026) ধারাবাহিকভাবে ব্যর্থতার পর দুরন্ত কামব্যাক করে। আজ নাইট বাহিনী মুখোমুখি হয়েছিল শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। ম্যাচে প্রথমে টসে জিতে প্যাট কামিন্স (Pat Cummins) বোলিং করার সিদ্ধান্ত বেছে নেন। তবে এই সিদ্ধান্ত খুব একটা কার্যকর হয়নি। ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে মাত্র ১৬৫ রান সংগ্রহ করে এস‌আরএইচ। এই রান তাড়া করতে নেমে আজ দুরন্ত শুরু করে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। তার সঙ্গে এসে জুটি বাঁধেন অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi)।

Read More: “ওরাই সরকার গড়বে…”, ভোটের ফল প্রকাশের আগেই বিজয়ীর নাম ঘোষণা সৌরভ গাঙ্গুলির, করলেন ভবিষ্যদ্বাণী !!

ব্যাটিং বিপর্যয়ের মুখে SRH-

অঙ্গকৃষ-রাহানের ঝোড়ো ব্যাটিং, হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক KKR'এর !! 2
SRH vs KKR | Image: Getty Images

আজ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে নেমে অভিষেক শর্মা (Abhishek Sharma) ১০ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন। তবে ওপর ওপেনার ট্র্যাভিস হেড (Travis Head) ব্যাট হাতে লড়াই চালান। ২৮ বলে ৬১ রান করেন‌ এই তারকা। হাঁকান ৯ টি চার এবং ৩ টি ছয়। অন্যদিকে ঈশান কিষাণ (Ishan Kishan) করেন ২৯ বলে ৪২ রান। তিনি ৪ টি চার এবং ২ টি ছয় হাঁকিয়ে দলকে আত্মবিশ্বাস দেন। তবে এরপর হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) ৮ বলে ১১ রানে আউট হয়ে গেলে দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে।‌

বল হাতে জ্বলে উঠেছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), সুনীল নারিনরা (Sunil Narine)। ফলে ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। উল্লেখ্য বরুণ ৪ ওভারে ৩৬ রান দিয়ে সংগ্রহ করেন ৩ টি উইকেট। সুনীল নারিন এবং কার্তিক ত্যাগী (Kartik Tayagi) ২ টি করে উইকেট নিজের দখলে করেন।

জয় তুলে নেয় KKR-

অঙ্গকৃষ-রাহানের ঝোড়ো ব্যাটিং, হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক KKR'এর !! 3
SRH vs KKR | Image: Getty Images

দ্বিতীয় ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে আসেন আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন (Finn Allen)। ফিন ১৩ বলে ২৯ রান করেন। ৩ টি চার এবং ২ টি ছয় হাঁকান তিনি। এরপর অঙ্গকৃষ রঘুবংশী‌‌ ব্যাট হাতে জ্বলে ওঠেন। অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে তারা স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। রাহানে আজ ৩৬ বলে করেন ৪৩ করেন। তিনি হাঁকান ৪ টি চার এবং ১ টি ছয়।

অন্যদিকে অঙ্গকৃষ করেন ৪৭ বলে ৫৯ রান কর। তিনি ৫ টি চার এবং ২ টি চার মেরে জ্বলে উঠেছিলেন। এরপর ব্যাট হাতে দায়িত্ব নিয়ে দুরন্ত ফিনিশ করেন রিঙ্কু সিং (Rinku Singh)। তিনি আজ ১১ বলে ২২ রানে অপরাজিত থাকেন। ২ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে। এছাড়াও ক্যামেরন গ্ৰিন (Cameron Green) ৩ বলে অপরাজিত ৩ রান করেন। ফলে কলকাতা ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রানে পৌঁছে যায়। এর সঙ্গেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় নাইট বাহিনী।‌

Read Also: ধর্মান্তরকরণ বিতর্কে সামীরের পাশে দাঁড়িয়ে সমর্থন প্রেমিকার, করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *