"ওরাই সরকার গড়বে...", ভোটের ফল প্রকাশের আগেই বিজয়ীর নাম ঘোষণা সৌরভ গাঙ্গুলির, করলেন ভবিষ্যদ্বাণী !! 1

গত বুধবারেই ভোটগ্রহণ পর্ব মিটে গিয়েছে। রাজ্যবাসীর রায় এখন যন্ত্রবন্দি। আগামী ৪ মে ভোটগণনা। ইভিএম এখন স্ট্রংরুমে বন্দি। আর সেগুলোকে পাহারা দেওয়ার জন্য রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটপর্ব নানান দিকে শুরু হয় বিক্ষোভ, বিশেষ করে শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির উপরে অভিযোগ উঠেছে। তবে, সবকিছুর উর্ধে রাজ্যের মানুষদের লক্ষ থাকবে এদিনের ভোটের ফলাফল নিয়ে। প্রসঙ্গত, রাজ্যজুড়ে দুই দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই হয়েছে। গত বুধবার দ্বিতীয় দফার নির্বাচনের দিন স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেখানে তাকে ভোট সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়েছিলেন।

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের একজন জনপ্রিয় চরিত্র। ভারতীয় দলকে কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। এমনকি, মহামারী কোভিডের সময়ে সৌরভ গাঙ্গুলি ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। কঠিন সময়ে ভারতীয় ক্রিকেটের জন্য কাজ করেছেন সৌরভ। ভারতকে বিশ্ব ক্রিকেটের মঞ্চে নতুন করে পরিচিতি দেওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ডে রূপান্তরিত করার পিছনে গাঙ্গুলির বেশ বড় হাত ছিল। টিম ইন্ডিয়ার জার্সিতে সৌরভের নামে পঞ্চম সর্বাধিক রান বানানোর রেকর্ডটি রয়েছে। ৪২১ ম্যাচে ৩৮টি শতরান এবং ১০৬টি অর্ধশতরানের বিনিময়ে ৪১.৪২ গড়ে ১৮,৪৩৩ রান বানিয়েছেন এবং ১৩২টি উইকেট নিয়েছেন।

Read More: “বেশ করেছি..”, ড্রেসিংরুমে ধূমপান করা নিয়ে মন্তব্য রিয়ান পরাগের, তারকার ঔদ্ধত্য চর্চায় !!

ফলাফল প্রকাশের আগে বড় ঘোষণা সৌরভের

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Getty Images

সৌরভ গাঙ্গুলির সম্প্রতি একটি বয়ান সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভোট দেওয়ার পর সৌরভের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার কতটা পার্থক্য লক্ষ করেছেন তিনি ? তবে সেই প্রশ্ন এড়িয়ে যান সৌরভ। এরপর অন্য একটি অনুষ্ঠানে সৌরভকে ভোটের সম্ভাবনা ফলাফল নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এমনকি, মা দুর্গাও ভোটের ফলাফল ভবিষ্যদ্বাণী করতে পারবেন না। ব্যালট বাক্সগুলো সোমবার খোলা হবে, তখনই সবাই ফলাফল জানতে পারবে। আমি কিভাবে এর উত্তর দেব ?…

প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলি মমতার খুব কাছের একজন। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও করা হয়েছিল তাকে। অন্যদিকে সৌরভের বাড়িতে এসেছিলেন অমিত শাহ (Amit Shah)। স্পষ্টত বলা যায় সৌরভ কোনো দলের হয়ে কথা বলতে রাজি নন। তিনি দুই দলকেই সমান চোখে দেখেন। এক সাক্ষাৎকারে সৌরভ এটাও জানিয়েছিলেন যে তিনি আপাতত রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে কিছু ভাবছেন না।

Read Also: বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বড়ো ভবিষ্যদ্বাণী সৌরভের, দাদার মন্তব্য ঘিরে শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *