দীর্ঘ বিরতির পর আবার একবার মাঠে ফিরছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবার নাইট দের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চলতি আইপিএলে ফাইট ব্যাক করেছে কেকেআর দল। তবে সানরাইজার্স হায়দ্রাবাদও বেশ দুর্দান্ত ছন্দে রয়েছে। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে পাহাড় সমান ২৪৪ রান তাড়া করে ম্যাচ জিতেছে তারা। নাইট রাইডার্স তাদের শেষ দুই ম্যাচে জয় পেয়েছে যেখানে সানরাইজ হায়দ্রাবাদ শেষ পাঁচ ম্যাচেই জয় সুনিশ্চিত করে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি এই লড়াইটি শ্রী রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলেছে এর আগে দুই দল কলকাতার ইডেন গার্ডেন সে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল। নাইটদেরকে ৬৫ রানে পরাস্ত করেই জয়ের মুখ দেখেছিল এসআরএইচ শিবির তবে এবার পুরনো হারের বদলা নিতে চাইবে নাইট রাইডার্স দল।
বড় পরিবর্তন KKR দলে

এই ম্যাচে নাইট দলের বেশকিছু পরিবর্তন দেখা যেতে পারে শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে নাইট রাইডার্স তলের ব্যাটসম্যানদের বড় মাত্রায় রান বানাতে হবে। পাশাপাশি বোলারদেরকেও সঠিক জায়গায় বোলিং করতে হবে। না হলে সানরাইজার্স হায়দ্রাবাদের মতন শক্তিশালী দলকে হারানো সহজ হবে না কলকাতার কাছে। বোলিং কোচ টিম সৌদি সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন শ্রীলংকার পেশার মাতিশা পথিরানা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। যে কারণে তাকে হয়তো এই ম্যাচে নাও দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে দলে বেশ কিছু বদল আনতে চাইবে নাইট রাইডার্স।
Read More: কে এই ইয়েশা সাগর? দিল্লির সমীর রিজভির প্রেমিকাকে ঘিরে ভাইরাল বিকিনি ছবি !!
ওপেনিংয়ে ফিরছেন নারিন ও রাহানে

ওপেনিংয়ে সুনীল নারিন এবং অজিঙ্কা রাহানেকে দেখা যেতে পারে। তিনে কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে প্রথম সুযোগ দিতে চাইবে দল। চারে ক্যামেরন গ্রিনের উপরেই ভরসা রাখছে কেকেআর। এরপর পাঁচ নম্বরে অংগকৃষ রঘুবংশী এবং ছয় নম্বরে ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংকে দেখা যাবে। ফিনিশারী ভূমিকায় রভমান পাওয়েল ও রমনদীপ সিং থাকছেন। বোলিং অলরাউন্ডারের ভূমিকায় বিহারের অনুকূল রয় এবং দলের পেস আক্রমণে শামিল হবেন উমরান মালিক। উমরান হায়দ্রাবাদের এই মাঠের সঙ্গে পরিচিত যে কারণে তাঁর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে এই মাঠে। পেস আক্রমণে বৈভব আরোরাকে আবারও দেখতে পাওয়া যেতে পারে এবং স্পিন উইজার্ড বরুণ চক্রবর্তী থাকবেন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে।
সানরাইজার্সের বিরুদ্ধে KKR-এর সম্ভব্য দল:
অজিঙ্কা রাহানে, সুনীল নারিন, রাচিন রবীন্দ্র, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, রভমান পাওয়েল, রমনদীপ সিং, অনুকূল রয়, উমরান মালিক, বৈভব আরোরা। ইমপ্যাক্ট সাব: বরুণ চক্রবর্তী।