CSK vs MI TOSS REPORT: টসে জিতল মুম্বাই, মরণ-বাঁচন ম্যাচ দুই একাদশেই চমকে দেওয়া পরিবর্তন !! 1

আইপিএলের (IPL 2026) ইতিহাসে দুই শক্তিশালী দল হল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তারা এখনও পর্যন্ত ৫ বার করে ট্রফি জয় করেছে। তবে চলতি টুর্নামেন্টে সেইভাবে পারফর্ম্যান্স করতে পারছে না মুম্বাই এবং চেন্নাই। ফলে আজকে দুই দলই চেন্নাইয়ের মাটিতে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে যেতে চাইবে। বিশেষ করে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাছে আজ এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে একাদশেও একাধিক নতুন কৌশল এনেছেন। অন্যদিকে রুতুরাজ‌ও (Ruturaj Gaikwad) ঘরে মাঠে বিশাল জয় তুলে নেওয়ার জন্য বর্তমানে প্রস্তুত।

Read More: চলতি IPL থেকে ছিটকে গেলেন শিভম মাভি, বৈভবের থেকেও বড় আতঙ্ককে দলে ভেড়াল SRH !!

IPL ম্যাচের সময়সূচি-

Ipl
MI vs CSK | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স

ম্যাচ: ৪৪

তারিখ: ০২/০৫/২০২৬

ভেন্যু: এম চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

CSK vs MI Match Preview-

Ipl 2026
MI vs CSK | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস এই বছর আইপিএলে প্রথম ৩ ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল। তারপর তারা শেষ ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। ফলে প্লে অফের দৌড়ে এগিয়ে যেতে হলে ধারাবাহিকভাবে এখন জয় পেতে হবে রুতুরাজদের। শেষ ম্যাচে চেন্নাই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে‌। ম্যাচে অধিনায়কের ব্যাটিং’এ হাত ধরে ১৫৮ রানে পৌঁছেছিল চেন্নাই।

এই রান তাড়া করতে নেমে গুজরাট ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়‌। সাই সুদর্শন (Sai Sudarshan) সংগ্রহ করেছিলেন ৪৬ বলে ৮৭ রান। অন্যদিকে মুম্বাই চলতি আইপিএলে ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে।‌ শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ২৪৩ রান সংগ্রহ করেছিল হার্দিকরা। র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) দুরন্ত শতরান হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন।

কিন্তু হায়দ্রাবাদ হেনরিখ ক্লাসেন‌ (Heinrich Klaasen) এবং ট্রাভিস হেডের (Travis Head) ব্যাটিং’এ ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য এখনও পর্যন্ত এম‌আই এবং সিএসকে মোট ৪০ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২১ টি ম্যাচে মুম্বাই এবং ১৯ টি ম্যাচে চেন্নাই জয়লাভ করেছে।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।

CSK’এর একাদশ-

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), উরভিল প্যাটেল, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, প্রশান্ত ভীর, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী

ইমপ্যাক্ট প্লেয়ার- কার্তিক শর্মা, আকিল হোসেইন, সরফরাজ খান, ম্যাথু শর্ট, গুরজাপনীত সিং

MI’এর একাদশ-

র‌্যায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, রবিন মিঞ্জ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, আল্লাহ গজনফার, 

ইমপ্যাক্ট প্লেয়ার: রাজ বাওয়া, মায়াঙ্ক রাওয়াত, রঘু শর্মা, ক্রিশ ভগত, শার্দুল ঠাকুর, অশ্বনী কুমার

Read Also: গোপনে স্নানের দৃশ্য রেকর্ড! বড়সড় কেলেঙ্কারিতে জড়ালেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *