ক্রিকেট মানেই শুধু মাঠের পারফরমেন্স নয় মাঠের বাইরের আচরণও সমান গুরুত্বপূর্ণ। ক্রিকেটকে এক কথায় ভদ্রলোকের খেলা বলা হয়ে থাকে। তবে সেই ক্রিকেটের মঞ্চেই দুর্নীতির ছায়া দেখা গিয়েছে। এবার লুকিয়ে মহিলা দের ব্যাক্তিগত মুহূর্তের ভিডিও তোলার অভিযোগে দুই তরুণ খেলোয়াড়কে তলব করলো ক্রিকেট বোর্ড। আসলে, শ্রীলংকার অনূর্ধ্ব ১৯ দলের দুই ক্রিকেটারকে ঘিরে সাম্প্রতিক ঘটনা সেই সত্যকে সামনে তুলে এনেছে। কলম্বোর একটি হোটেলে গোপনে মহিলাদের ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করার অভিযোগে এই দুই তরুণ ক্রিকেটার পুলিশের জালে ধরা পড়েছেন।
ঘটনার সূত্রপাত হয় যখন হোটেলে থাকা কিছু মহিলা সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। পরে তাঁরা বুঝতে পারেন যে তাঁদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। নারাহেনপিটা থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের আটক করে এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন সহ আরো অন্যান্য ডিভাইস গুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইসগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন, ভিডিওগুলি শুধুমাত্র ব্যক্তিগতভাবে রাখা হয়েছিল, নাকি তা অন্য কোথাও শেয়ার করা হয়েছে।
Read More: পন্থের প্রাক্তন প্রেমিকার পোস্টে বিতর্ক, নিজের ভুল স্বীকারে শ্রেয়স-মুগ্ধ ঈশা
লইজ্জনক ঘটনা ঘটালেন দুই শ্রীলঙ্কান তরুণ

পরবর্তীতে অভিযুক্তদের আলুথকাডে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। আদালত তাঁদের ব্যক্তিগত জামিনে মুক্তি দেয়। যদিও দুই ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। প্রত্যেকের জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ লাখ টাকার সমান। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ২৫ মে। এই ঘটনার পর থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এখনও পর্যন্ত বোর্ড কোনও আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেনি।
অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বর্তমানে একটি বড় প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডের পুরনো কাঠামো ভেঙে একটি ট্রান্সফরমেশন কমিটি গঠন করা হয়েছে, যার লক্ষ্য পুরো ব্যবস্থাকে নতুনভাবে সাজানো। এই পরিস্থিতিতে এমন একটি ঘটনা বোর্ডের ওপর আরও চাপ তৈরি করেছে। ক্রিকেট বিশ্বে এমন ঘটনার হয়তো প্রথমবার সাক্ষী থাকলো ভক্তরা। তবে, শ্রীলঙ্কান দুই তরুণের কর্মকান্ড কোনো ভাবেই মেনে নেওয়া যায়না।