বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। আইপিএল মানেই উত্তেজনা আবেগ এবং সোশ্যাল মিডিয়ার ঝড়। সম্প্রতি আইপিএল মৌসুমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঈশা নেগী (Isha Negi)। তার একটা ছোট্ট ভুলের কারণে আজ তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তারপরেই ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে নিলেও সোশ্যাল মিডিয়ার হাত থেকে রেহাই নেই।সম্প্রতি, মুল্লানপুর স্টেডিয়ামে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস ম্যাচে পাঞ্জাবের সমর্থনে তার হাতে দলের পতাকা নিয়ে একটি ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
ভুল পোস্টকে ঘিরে বিতর্ক শুরু

সেখানে তিনি তার পছন্দের দল হিসাবে পাঞ্জাব কিংস এবং শ্রেয়াস আইয়ারের প্রশংসা করেন। কিন্তু এই পোস্টেই ঘটে যায় গণ্ডগোল। ক্যাপশনের একটি অংশে তিনি উল্লেখ করেন, তাঁর চিন্তা ছিল পাঞ্জাব যেন পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে না নেমে যায়। তার এই ছোট্ট ভুলই এক বড় আলোচনার জন্ম দেয়। এই ক্যাপশন দেওয়ার পরপরই তিনি তখন তার ভুল বুঝতে পারেন যে রাজস্থানের সঙ্গে যদি পাঞ্জাব হেরে যায় তাহলেও শীর্ষস্থানে পাঞ্জাব কিংস বিরাজমান থাকবে। যদিও এটি তাদের প্রথম পরাজয় হতে চলছিল সেদিন। এই ছোট্ট ভুলটি বুঝতে পেরে তিনি তখনই পোস্ট টির ভুল সংশোধন করে দেন।

Read More: টি২০ বিশ্বকাপে কোটি-কোটি টাকার দুর্নীতি, ভয়ে পদত্যাগ করলেন বোর্ড কর্তা !!
কিন্তু সোশ্যাল মিডিয়ার গতি এতটাই তীব্র যে বাস্তব অবস্থার সঙ্গে তার এই মন্তব্য একেবারেই না মেলায় নেটিজেনদের চোখ এড়াতে পারেনি। তার আগের ক্যাপশন টাই সোশ্যাল মিডিয়ার দৌলতে সাড়া দিকে ছড়িয়ে গেছে। ঈশা নেগির বিষয়টা দ্রুতই আলোচনায় উঠে আসে, কারণ একসময় ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। যদিও এখন তাদের দুজনের পথ আলাদা। ঋষভ পন্থের কঠিন সময়ে পাশে ছিলেন ঈশা, তবে কেন তাদের এই বিচ্ছেদ তা এখনও জানা যায়নি। চলতি মৌসুমে দুরন্ত ছন্দে রয়েছে পাঞ্জাব কিংস (PBKS) তো অন্যদিকে টেবিলে একেবারে তলানিতে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস (LSG)। এমনকি, ক্যাপ্টেন ঋষভ পন্থও একেবারেই ছন্দ ছাড়া। তারা তাদের পরবর্তী ম্যাচটি ৪ঠা মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে চলেছে।
https://www.instagram.com/reel/DXr93Enk_nJ/?igsh=MWRnZDB1eGNhbHBoZw==