এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) ঘিরে ক্রিকেট ভক্তদের উন্মাদনা চর্চায় ছিল। এই টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে আইসিসিকে (ICC) বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণ করবে না জানিয়ে দিয়েছিল। ফলে তারা শেষ পর্যন্ত বাদ পড়ে। অন্যদিকে এক সময় পাকিস্তান ক্রিকেট দল ভারতের (India vs Pakistan Match) বিপক্ষে ম্যাচ বয়কট করবে বলেও জল্পনা তৈরি হয়। তবে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) ট্রফি ছিনিয়ে নেয়। এর মধ্যেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্নীতি করার জন্য পদত্যাগ করলেন বোর্ড প্রেসিডেন্ট।
Read More: ক্যারিয়ার শেষ রিয়ান পরাগের, ম্যাচ চলাকালীন সিগারেট খাওয়ায় ব্যান করছে BCCI !!
পদত্যাগ করলেন বোর্ড প্রেসিডেন্ট-

এই বছর ভারত এবং শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হয়েছিল। পাকিস্তানের প্রতিটি ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয়। পাক বাহিনীদের সঙ্গে ভারতের হাইভোল্টেজ ম্যাচও এই দেশের মাটিতে আয়োজন করা হয়েছিল। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পরে এই টুর্নামেন্টকে ঘিরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দুর্নীতির অভিযোগ সামনে উঠে আসে। অভিযোগ করা হয় যে প্রশাসনিক প্রভাব খাটিয়ে বিশ্বকাপ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিলেন কর্মকর্তারা।
ফলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আইসিসি (ICC) সাসপেন্ড করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যেই ২৯ এপ্রিল বুধবার হঠাৎ করেই পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা (Shammi Silva)। তার সঙ্গে বোর্ডের নির্বাহী কমিটির সদস্যরাও পদত্যাগ পত্র জমা দিয়েছেন। দেশের প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে (Anura Kumara Dissanayake) এবং ক্রীড়ামন্ত্রী সুনীল কুমার গামাগের (Sunil Kumara Gamage) কাছে এই পদত্যাগ পত্রগুলি জমা দেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চালানোর জন্য নতুন একটি প্রশাসনিক কমিটি গঠন করা হবে।
সুপার ৮ থেকেই নেয় বিদায়-

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুরন্ত ফর্মে শুরু করেছিল শ্রীলঙ্কা। ওমানকে ১০৫ রানে এবং অস্ট্রেলিয়ার মতো দলকে ৮ উইকেটে পরাজিত করে। কিন্তু গ্রুপ লিগের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। সুপার ৮’এও ঘুরে দাঁড়াতে পারিনি লঙ্কা বাহিনী। এই পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৫১ রানে, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ রানে এবং পাকিস্তানের বিপক্ষে ৫ রানে আউট হয়ে ট্রফি জয়ের স্বপ্ন শেষ করে তারা।
অন্যদিকে সূর্যকুমার যাদবরা গ্ৰুপ পর্বে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ছন্দে ছিল। এই পর্বে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করে ভারত। তবে সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে পরাজিত হয়ে ধাক্কা খায় ব্লু ব্রিগেডরা। তবে জিম্বাবুয়েকে ৭২ রানে এবং ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে পরাজিত করে শেষ চারে পৌঁছায়। এর সঙ্গেই ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করে। শেষ পর্যন্ত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ট্রফি ছিনিয়ে নেয় হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)।