এই বছর আইপিএলের (IPL 2026) প্লে অফে পৌঁছানোর লড়াই বর্তমানে জমে উঠেছে। ইতিমধ্যেই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। এর সঙ্গেই চলতি টুর্নামেন্টে চমক দিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে চলেছে তারা। শেষ ম্যাচে শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) হারিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান। এর মধ্যেই ম্যাচ চলাকালীন ধূমপান করে বিতর্কের মধ্যে জড়িয়েছেন অধিনায়ক রিয়ান। এবার তার বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই (BCCI)।
Read More: সঞ্জিব গোয়েঙ্কার চাপে নেতৃত্বের দায়িত্ব হারাচ্ছেন ঋষভ পান্থ, নতুন অধিনায়ক এইডেন মার্করাম !!
দুরন্ত ফর্মে রাজস্থান-

এই বছর আইপিএলে প্রথম ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল রাজস্থান রয়্যালস। দলের হয়ে ব্যাট হাতে এই বছরও বিধ্বংসী ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি ব্যাট হাতে একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলেন দিচ্ছেন। মঙ্গলবার রাজস্থান শক্তিশালী প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে প্রভসিমরান সিং (Prabhshimran Singh) এবং মার্কাস স্টইনিসের (Marcus Stoinic) ব্যাটিং’এ হাত ধরে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
ফলে ২২৩ রানের লক্ষ্যমাত্রা দেয় পাঞ্জাব। এই রান তাড়া করতে নেমে রাজস্থানও দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওপেনার জুটি হিসেবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বৈভব সূর্যবংশী দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। অন্যদিকে অপরাজিত ৫২ রান করে দলকে দুরন্ত জয় এনে দেন ডোনোভান ফারেইরা (Donovan Ferreira)। ফলে শ্রেয়স আইয়ারদের ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান রয়্যালস।
বিপাকে পড়লেন রিয়ান পরাগ-

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ চলাকালীন রিয়ান পরাগের একটি বিতর্কিত ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে মঙ্গলবার ড্রেসিংরুম ভ্যাপিং বা ইলেকট্রিক সিগারেট ব্যবহার করছিলেন রাজস্থানের অধিনায়ক। তার পাশে বসে ছিলেন সতীর্থ ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইসটি স্পষ্ট দেখা যায়। নির্দিষ্ট একটি স্থান ছাড়া স্টেডিয়ামে এবং ড্রেসিংরুমে ধূমপান করা যায় না।
এছাড়াও ২০১৯ সালে ভারতে আইন করে ই-সিগারেটের উৎপাদন, বিক্রি, কেনাবেচা, আমদানি-রপ্তানি এবং বিজ্ঞাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিষয়টি সম্পূর্ণভাবে আইন বিরোধী। এই কারণে বিসিসিআই রিয়ান পরাগের বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। সূত্র অনুযায়ী খুব তাড়াতাড়ি আইপিএল গভনিং কাউন্সিল রাজস্থান রয়েলসের অধিনায়কের কাছ থেকে পুরো বিষয়টি নিয়ে নোটিশ জারি করে জানতে চাইবে।
ঘটনাটি প্রমাণিত হলে চার থেকে পাঁচ ম্যাচে নিষিদ্ধ হতে পারেন রিয়ান। এছাড়াও তাকে বিপুল পরিমাণ অর্থের জরিমানা করা হবে। বড়ো ধরনের শাস্তির মুখে পড়বে রাজস্থান ম্যানেজমেন্টও।