কলকাতা নাইট রাইডার্স দলের একজন জনপ্রিয় এবং নির্ভরযোগ্য অলরাউন্ডার হলেন সুনীল নারায়ণ (Sunil Narine)। বছরের পর বছর ধরে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে একই রকম ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। তিনি শুধুমাত্র একজন খেলোয়াড়ই নন কলকাতার সাফল্যের পিছনে একজন অন্যতম স্তম্ভও বটে। ২০১২ সালে কেকেআরে যোগ দেওয়ার পর থেকেই তিনি দলের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। কলকাতার তিনটি ট্রফি জয়ের পিছনে তার অবদান অনস্বীকার্য। তার বোলিং আক্রমণে বহু বড় বড় ক্রিকেটারকে বিপাকে ফেলেছেন তিনি। আবার কখনো কখনো প্রয়োজনে ব্যাট হাতে ওপেন করে দ্রুত রানও তুলেছেন। তার এই অলরাউন্ডারের দক্ষতায় তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
KKR দলের অবিচ্ছেদ্য অংশ সুনীল নারায়ণ

রবিবার লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে তার পারফরম্যান্স আবারো প্রমাণ করে দিল কেন তিনি অন্যদের থেকে আলাদা। এদিন লখনৌএর বিরুদ্ধে সুপার ওভারে গড়িয়েছিল। সেখানেই কিস্তিমাত করেন সুনীল নারায়ণ। তিন বলে ১ রান দিয়ে ২ উইকেট তোলেন তিনি। তবে শুধু মাঠের পারফরম্যান্সে নয়, আর্থিক দিক থেকেও বেশ অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। আইপিএল থেকে বছরে ১২ কোটি টাকা আয় ছাড়াও আন্তর্জাতিক লিগ এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে তিনি বিপুল অর্থ উপার্জন করেন। তাঁর মোট সম্পত্তি প্রায় ১৩৫-১৪০ কোটি টাকা বলে অনুমান করা হয়। ত্রিনিদাদে তাঁর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার মূল্য ১০-১২ কোটি টাকা। যেখানে জিম, ব্যক্তিগত ক্রিকেট পিচ এবং সুইমিং পুল সবই আছে। আধুনিক সুযোগ-সুবিধায় ভরা এই বাড়ি তাঁর লাইফস্টাইলের প্রতিফলন।
Read More: ভুল আউট হওয়ার পরে এবার শাস্তির মুখে অঙ্গকৃষ রঘুবংশী, নিষিদ্ধ হচ্ছেন তারকা !!
নতুন পার্টনারকে নিয়ে সুখী সুনীল

পাশাপশি, গাড়ির ক্ষেত্রেও তাঁর পছন্দ অত্যন্ত প্রিমিয়াম- রেঞ্জ রোভার, অডি, নিসান এবং ফোর্ড মাসট্যাং তাঁর সংগ্রহে রয়েছে। ব্যক্তিগত জীবনেও তার পথ মসৃণ ছিল না। ২০১৩ সালে ভারতীয় বংশোদ্ভূত নন্দিতা কুমারের সঙ্গে তাঁর বিয়ে হলেও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ধীরে ধীরে দূরত্ব বাড়ে এবং শেষ পর্যন্ত ডিভোর্স হয়। এরপর এই নিয়ে বহু গুজব ছড়ালেও তিনি কখনও প্রকাশ্যে কিছু বলেননি। তারপর তিনি অ্যাঞ্জেলিয়া সুচিতের সঙ্গে আবার নতুন জীবন শুরু করেন। তাদের সাইলাস নামে একটি ছেলে ও আছে। অ্যাঞ্জেলিয়া পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং প্রায়ই কেকেআরের ম্যাচে তাঁকে স্টেডিয়ামে দেখা যায়।