"হিরোগিরি চুলকে গেছে..", RCB'এর বিপক্ষে দাঁড়াতেই পারলেন না কেএল রাহুল, তীব্র কটাক্ষের মুখে তারকা !! 1

এই বছর আইপিএলের (IPL 2026) লড়াই বর্তমানে জমজমাট হয়ে উঠেছে। গত বছরের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চলতি টুর্নামেন্টেও দুরন্ত ফর্মে রয়েছে। আজ তারা মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে। শেষ ম্যাচে দিল্লি কেএল রাহুলের (KL Rahul) ব্যাটিং’এ হাত ধরে দুরন্ত লড়াই করে। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে হারলেও রাহুলের ইনিংস চর্চায় উঠে এসেছিল‌। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। অনন্য নজির স্থাপন করেন এই তারকা। ফলে আজ তার দিকে বিশেষ নজর ছিল। কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন তিনি। এই কারণে এবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন।

Read More: চিটিং করেও জিততে পারল না LSG! রঘুবংশীর আউট ঘিরে বিতর্ক তুঙ্গে

ব্যর্থ কেএল রাহুল-

Ipl 2025
KL Rahul and Axar Patel | Image: Getty Images

আজ ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রজত পাটিদার (Rajat Patidar)। আরসিবির বোলিং আক্রমণে দিল্লি প্রথম থেকেই চাপের মুখে পড়ে যায়। ওপেনিং করতে এসেছিলেন সাহিল পারাখ ও কেএল রাহুল। রাহুল শেষ ম্যাচে দুরন্ত ইনিংস খেলে রেকর্ড গড়েছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ৬৭ বলে অপরাজিত ১৫২ রান। হাঁকিয়েছিলেন ১৬ টি চার এবং ৯ টি ছয়। ফলে আজ‌ও সেই অরুণ জেটলি স্টেডিয়ামে রাহুল জ্বলে উঠবেন বলে ভক্তরা আশা করেছিলেন।

কিন্তু দ্বিতীয় ওভারেই জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) বলে কার্যত আত্মসমর্পণ করেন তিনি। উইকেটকিপার জিতেশ শর্মাকে (Jitesh Sharma) ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। ৩ বলে মাত্র ১ রান আসে। চাপের মুখে আজ তার ক্রিজে দাঁড়িয়ে থাকা উচিত ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বড়ো শট মারতে গিয়ে ব্যাটের কোনায় লেগে বল অনেকটাই উপরে উঠে গিয়েছিল। এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন রাহুল।

“ম্যানেজমেন্টের এখুনি উচিত কেএল রাহুলকে বাদ দেওয়া‌। শেষ ম্যাচে পাঞ্জাব ক্যাচ ফেলেছিল বলে রান করতে পেরেছিলেন। টি-টোয়েন্টি ব্যাটসম্যান নন। আইপিএলে তার স্ট্রাইক রেট একেবারেই ভালো নয়।” বলে জানাচ্ছেন নেটিজেনরা। “একটিও ম্যাচে কেএল রাহুল দিল্লিকে জয় এনে দিতে পারেননি। দলকে একাই ডোবাচ্ছেন। অবশ্যই অভিষেক পোরেলকে (Abhishek Porel) সুযোগ দেওয়া উচিত।”, বলেও জানাচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: হোটেলে অভিষেক শর্মাকে দেখে হ্যাঁচকা টান মহিলার, বিপাপে তারকা ব্যাটসম্যান, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *