"কোমায় পাঠিয়ে দিয়েছে..", RCB'এর ঝড়ে উড়ে গেল দিল্লি, লজ্জার রেকর্ডে কটাক্ষের মুখে অক্ষররা !! 1

আজ আইপিএলের (IPL 2026) আরও এক মনোমুগ্ধকর ম্যাচ দেখার জন্য ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছিলেন। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে টসে জিতে আরসিবি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে চাপের মুখে দাঁড়িয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অক্ষর প্যাটেলরা (Axar Patel)। অভিষেক পোরেলের (Abhishek Porel) ব্যাটে কার্যত মুখ রক্ষা করে তারা। তবে রান ১০০’এর গন্ডিই পৌঁছায়নি। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্যাকব বেথেল (Jacob Bethell), দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal) দুরন্ত শুরু করেন। ফলে ১০ ওভারের আগেই জয় ছিনিয়ে নেয় আরসিবি।

Read More: চিটিং করেও জিততে পারল না LSG! রঘুবংশীর আউট ঘিরে বিতর্ক তুঙ্গে

RCB’এর দুরন্ত জয়-

"কোমায় পাঠিয়ে দিয়েছে..", RCB'এর ঝড়ে উড়ে গেল দিল্লি, লজ্জার রেকর্ডে কটাক্ষের মুখে অক্ষররা !! 2
DC vs RCB | Image: Getty Images

আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন কেএল রাহুল (KL Rahul) এবং সহিল পরাখ (Sahil Parakh)। ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) বোলিং’এ টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে‌। খাতাই খুলতে পারিনি সহিল। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন রাহুল। এরপর নীতিশ রানা (Nitish Rana) ১ রানে এবং সামির রিজভী (Samir Rizvi) শূন্য রানে আউট হয়ে গেলে দিল্লি ম্যাচের বাইরে চলে যায়। এইরকম পরিস্থিতিতে ডেভিড মিলার (David Miller) এবং অভিষেক পোরেল (Abhishek Porel) স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

৩৩ বলে ৩০ রান করেন অভিষেক। মিলারের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯ রান। এই রানের ওপর ভর করে ১৬.৩ ওভারে ৭৫ রানে অলআউট হয়ে যায় দিল্লি। উল্লেখ্য আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন‌। ৩.৩ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন জশ হ্যাজেলউড। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুর হয়ে ১১ বলে ২০ রান করে দুরন্ত শুরু করেন জ্যাকব বেথেল (Jacob Bethell)।

এছাড়াও আজ বিরাট কোহলি ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। তিনি হাঁকান ১ টি চার এবং ২ টি ছক্কা। এছাড়াও দেবদত্ত পাড্ডিকালের ব্যাট থেকে আসে ১৩ বলে ৩৪ রান। তিনি ৩ টি চার এবং ৩ টি ছক্কা দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। ফলে ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে নেয় আরসিবি। ফলে দিল্লিকে ৯ উইকেটে পরাজিত করল তারা। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য।

“দিল্লি ২৫০ রান করেও হেরেছে, ৭৫ রান করেও হেরেছে। ওরা বুঝতে পারছে কী করবে। পুরো ফালতু দল। অক্ষর প্যাটেল নিজে থেকে সরে দাঁড়ান। কেএল রাহুলকে বাদ দেওয়া হোক।” বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “লখন‌উ দলের কাছে ক্ষমা চাইছি। ওদের থেকেও দিল্লি পচা দল। এই দল একটা ম্যাচেও জিততে পারবে। ব্যাটিং অর্ডার, বোলিং অর্ডার কিছুই কাজ করছে না।” বলেও জানাচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: হোটেলে অভিষেক শর্মাকে দেখে হ্যাঁচকা টান মহিলার, বিপাপে তারকা ব্যাটসম্যান, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *