বৈভব সূর্যবংশীর ব্যাটে অত্যাধুনিক AI চিপ, দাবি উঠল ল্যাবে পরিক্ষা করার !! 1

ঘটনাবহুল আইপিএল (IPL 2026) নিয়ে বিভিন্ন ঘটনা বর্তমানে চর্চায় রয়েছে। এর সঙ্গেই প্লে অফের দৌড়ে এগিয়ে থাকার জন্য লড়াই চালাচ্ছে দলগুলি। পাঞ্জাব কিংস (Punjab Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) মতো ফ্র্যাঞ্চাইজি চলতি টুর্নামেন্টেও দুরন্ত ফর্মে রয়েছে। রাজস্থান রয়্যালস‌ও (Rajasthan Royals) এই বছর ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট তালিকায় ওপরের দিকে রয়েছে।

তাদের হয়ে বৈভব সূর্যবংশী‌ও (Vaibhav Suryavanshi) এই বছরও রয়েছেন বিধ্বংসী ফর্মে। তার ব্যাটিং দেখে রীতিমতো চমকে যাচ্ছেন নেটিজেনরা। তবে এর মধ্যেই বৈভবের ব্যাট পরিক্ষা করার জন্য এবার দাবি উঠল। অত্যাধুনিক চিপ লাগানো আছে বলে অদ্ভুত অভিযোগ সামনে এসেছে।‌

Read More: চিটিং করেও জিততে পারল না LSG! রঘুবংশীর আউট ঘিরে বিতর্ক তুঙ্গে

দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব-

বৈভব
Vaibhav Suryavanshi | Image: Twitter

এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের স্থায়ীভাবে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন রিয়ান পরাগ (Riyan Parag)। তার অধিনায়কত্বে রাজস্থান ইতিমধ্যেই ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। দলের ব্যাটিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বৈভব। তিনি শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে নিজেকে আবারও প্রমাণ করেন‌। ৩৬ বলে শতরান হাঁকিয়েছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ৫ টি চার এবং ১২ টি ছয়।

এটা ছিল আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম শতরান। উল্লেখ্য এখনও পর্যন্ত চলতি আইপিএলে বৈভব ৮ ম্যাচে ৩৫৭ রান সংগ্রহ করেছেন। ফলে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন এই তারকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো চলতি আইপিএলে ৩২ টা ছক্কা হাঁকিয়েছেন এই তারকা। মাত্র ১৫ বছর বয়সে বৈভবের এই বিধ্বংসী ব্যাটিং আবারও আলোচনায় উঠে এসেছে।

উঠছে ব্যাট পরিক্ষার দাবি-

ipl 2026
Vaibhav Suryavanshi | Images: Getty Images

গত বছর মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক করে চমকে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৩৫ বলে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। এই বছরও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), প্যাট কামিন্সের (Pat Cummins) মতো বোলারদের বিপক্ষে জ্বলে উঠে নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন। কামিন্স তো নিজেই ঘোষণা করে দিয়েছেন যে তার প্রিয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন বৈভব। এর মধ্যেই পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ নৌমান নিয়াজ‌ বৈভবের ব্যাটে চিপ আছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন।

তিনি ক্রিকেট বিষয়ক এক আলোচনায় বলেন, “কী অসাধারণ এক ক্রিকেটার। আমার মনে হয় যেভাবে ডোপ পরিক্ষা করা হয় সেইভাবে ওকে ল্যাবরেটরিতে পাঠানো উচিত। আমার মনে হয় ওর ব্যাটে চিপ বসানো আছে। সত্যিই ও অসাধারণ ব্যাটিং করে। ওর ব্যাটে যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ বসানো আছে। ও অবিশ্বাস্য ব্যাটিং করে। তবে বৈভবকে নিয়ে আমরাও আশাবাদী।”

Read Also: হোটেলে অভিষেক শর্মাকে দেখে হ্যাঁচকা টান মহিলার, বিপাপে তারকা ব্যাটসম্যান, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *