"ছিটকিনিতে জং ধরেছে..." RCB'এর সামনে মাত্র ৭৫ রানে গুটিয়ে গেল দিল্লি, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর লড়াইয়ে অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখালো। কেবলমাত্র ৭৫ রানে গুটিয়ে গেল দিল্লি ক্যাপিটালস দলের ব্যাটিং। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে দিল্লি ক্যাপিটালস দলের পারফরম্যান্স ছিল খুবই খারাপ। মাত্র ৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। এমনকি পাওয়ার প্লেতে দিল্লির স্কোর ছিল মাত্র ১৩। একেরপর এক উইকেট হারিয়ে লজ্জায় নজির গড়লো দিল্লি ক্যাপিটালস। ওপেনিং করতে এসে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন সাহিল পারাখ। ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান সাহিল।

মুখ থুবড়ে পড়লো দিল্লির ব্যাটিং

Ipl 2026
Delhi Capitals | Image: Getty Images

দ্বিতীয় ওভারে কেএল রাহুলকে প্যাভিলিয়নে ফেরান জস হ্যাজেলউড। রাহুল মাত্র ১ রান বানাতে সক্ষম হন। তাছাড়া, সমীর রিজভী (০), ট্রিস্টান স্ট্যাবস (৫), অক্ষর প্যাটেল (০), নীতিশ রানা (১) রানে প্যাভিলিয়নে ফেরেন। দিল্লির হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিং করতে নামেন অভিষেক পোরেল। তিনি দলের হয়ে সর্বাধিক ৩৩ বলে ৩০ রানের ইনিংসটি খেলেন। তাছাড়া ডেভিড মিলার ১৯, কাইল জেমিশন ১২, কুলদীপ যাদব (৩) এবং দুসমন্ত চামিরা (০*) রান বানাতে সক্ষম হন। আরসিবি দলের হয়ে, সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড। ৩ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও ১টি করে উইকেট নিয়েছেন রাশিক সালাম, সুয়াশ শর্মা ও ক্রুনাল পান্ডিয়া।

একেরপর এক উইকেট হারিয়ে রিতিমতন লজ্জার নজির গড়েছে দিল্লি। সমাজ মাধ্যমে ভক্তরা একহাত নিয়েছে দিল্লিকে। এক ভক্ত লিখেছেন, “খেলা শুরু হতে হতে শেষ হয়ে গেছে।”, এক ভক্তের দাবি, “এভাবে খেলতে থাকলে কোনোদিনও ট্রফি জিতবে না।” এক ভক্তের দাবি, “অন্তত আরসিবির রেকর্ড ভাঙতে পারলো না দিল্লি।” এক ভক্ত আরসিবিকে ট্রোল করে লিখেছেন, “৪৯ রানের রেকর্ডটা আরসিবির নামেই তোলা থাকবে।” আর এক ভক্তের দাবি, “আরসিবির রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না কোনদিন।”

দেখেনিন টুইট

Read Also: বৈভব সূর্যবংশীর ব্যাটে অত্যাধুনিক AI চিপ, দাবি উঠল ল্যাবে পরিক্ষা করার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *