ভুল আউট হ‌ওয়ার পরে এবার শাস্তির মুখে অঙ্গকৃষ রঘুবংশী‌‌, নিষিদ্ধ হচ্ছেন তারকা !! 1

চলতি আইপিএলের (IPL 2026) প্রতিটি ম্যাচই এখন টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতকাল আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) বাহিনী মুখোমুখি হয়েছিল লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে। এই ম্যাচে দলের বিপর্যয়ের মুখে নায়ক হয়ে উঠেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। তিনি একাই দায়িত্ব কাঁধে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত সুপার ওভারে ফলাফল নির্ধারিত হয়। অন্যদিকে এই ম্যাচের প্রথম ইনিংসে অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi) বিতর্কিত আউট হয়ে মাঠ ছেড়েছিলেন। এবার শাস্তির মুখেও পড়লেন এই তারকা।

Read More: চিটিং করেও জিততে পারল না LSG! রঘুবংশীর আউট ঘিরে বিতর্ক তুঙ্গে

ভুল আউট হ‌ওয়ার পরে এবার শাস্তির মুখে অঙ্গকৃষ রঘুবংশী‌‌, নিষিদ্ধ হচ্ছেন তারকা !! 2
Angkrish Raghuvanshi | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারে এই বছরও অন্যতম ভরসা হয়ে উঠেছেন অঙ্গকৃষ। গতকাল লখন‌উ সুপার জায়ান্টসের বিপক্ষে দল যখন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল তখন এই তারকা হাল ধরার চেষ্টা করেন। কিন্তু বিতর্কিত আউট হয়ে মাঠ ছাড়েন। প্রথম ইনিংসে পঞ্চম ওভারে প্রিন্স যাদবের (Prince Yadav) করা বল মিড অনের দিকে ঠেলে দিয়ে রান নিতে ছুটেছিলেন অঙ্গকৃষ। কিন্তু ক্যামেরন গ্ৰিন (Cameron Green) রাজি না হাওয়ায় আবার ক্রিজে ফিরে যাওয়ার চেষ্টা করেন তিনি।

অঙ্গকৃষ লাফ দিয়ে ক্রিজের ভিতর প্রবেশ করেন। সেই সময় মহম্মদ শামির (Mohammed Shami) ছোঁড়া বল সরাসরি গিয়ে লাগে ব্যাটসম্যানের গায়ে। থার্ড আম্পায়ার পর্যবেক্ষণ করে দেখেন বলের দিকে তাকিয়ে দৌড়ানোর সময় নিজের দৌড়ানোর গতিপথ পরিবর্তন করেছিলেন অঙ্গকৃষ।‌ ফলে ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ে বাঁধা দেওয়ার কারণে ‘অবস্ট্রাটিং দ্যা ফিল্ড’ আউট হয়ে তাকে মাঠ ছাড়তে হয়।

এবার পড়লেন‌ শাস্তির মুখে-

Ipl 2026
Angkrish Raghuvanshi | Image: Twitter

লখন‌উয়ের বিপক্ষে ম্যাচে অঙ্গকৃষ সত্যি ফিল্ডিংয়ে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছিলেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এই আউট ক্রিকেটের স্বার্থের পরিপন্থী নয়। আম্পায়রা বিবেচনার সময় আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই শাস্তির মুখে পড়লেন কলকাতার তরুণ এই তারকা ব্যাটসম্যান। উল্লেখ্য বিতর্কিত আউট হওয়ার পর বাউন্ডারির বাইরে তাকে হেলমেট এবং গ্লাভস ছুঁড়ে ফেলতে দেখা গিয়েছিল।

এছাড়াও ব্যাট দিয়ে বাউন্ডারি লাইনে আঘাত করেছিলেন। আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে অঙ্গকৃষ ২.২ ধারার প্রথম পর্যায়ের দোষী সাব্যস্ত হয়েছেন। ফলে তার ম্যাচ ফি’এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ‌ এছাড়াও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটালে তাকে ম্যাচ থেকে নিষিদ্ধ করা পর্যন্ত হতে পারে। উল্লেখ্য এখনও পর্যন্ত অঙ্গকৃষ চলতি আইপিএলে ৮ ম্যাচে ২০১ রান সংগ্রহ করেছেন।

Read Also: হোটেলে অভিষেক শর্মাকে দেখে হ্যাঁচকা টান মহিলার, বিপাপে তারকা ব্যাটসম্যান, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *