আইপিএল মানেই আবেগ এবং উত্তেজনার এক অনন্য মিশ্রণ। সম্প্রতি সেই উত্তেজনা শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মাঠের বাইরের একটি ঘটনা ও সমানভাবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন সানরাইজ হায়দ্রাবাদের জনপ্রিয় তারকা অভিষেক শর্মা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে অভিষেক শর্মাকে (Abhishek Sharma) হোটেলের বাইরে ঘিরে ধরেন কিছু ভক্ত। তার মধ্যেই একজন তরুণী হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন এবং কোন অনুমতি ছাড়াই এসে অভিষেকের হাত ধরেন। মুহূর্তের মধ্যেই একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। অভিষেক শর্মা এই ঘটনাটিতে যে একেবারেই স্বাচ্ছন্দ্য ছিলেন না তা তার শরীরি ভাষা দেখেই স্পষ্ট বোঝা যায়।
অভিষেকের হাত ধরে টান মহিলা ভক্তের

যদিও তিনি কোন রকম উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। তবুও ভিডিওটি দেখে এই স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তিনি এই ঘটনার মধ্যে থেকে দ্রুতই বেরিয়ে আসতে চাইছিলেন। পরিস্থিতি যাতে আরো খারাপের দিকে না যায় তার জন্য হোটেলের নিরাপত্তা কর্মীরা দ্রুতই তরুণীটিকে সেখান থেকে সরিয়ে দেন এবং তাকে ভেতরে নিয়ে যান। এই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এই বিচারকের মাঝেও নিজের ফর্ম ঠিক বজায় রেখেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
https://www.instagram.com/reel/DXjt8n2k0JQ/?igsh=Zm04bXNyOHI2aGJh
সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এক দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী ৩৭ বলে ১০৩ রান এবং ধ্রুব জুড়েলের ৫১ রানের মিশেলে ২২৮ রানের এক বিশাল স্কোর গড়ে রাজস্থান রয়্যালস। কিন্তু তবুও শেষ হাসি হাসতে পারল না তারা। ২২৯ রানের লক্ষ্য তারা করতে নেমে দলটা শুরু থেকে প্রথমে একটু বিপাকে পড়লেও অভিষেক শর্মা এবং ঈশান কিষান মিলে প্রতিপক্ষদের বোলিং আক্রমণ প্রায় ভেঙে দেন। অভিষেকের ৫৭ এবং ঈশানের ৭৪ রানের ইনিংস ম্যাচের ভিড় তৈরি করে দেয়। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে জয় নিশ্চিত করে সানরাইজার্স হায়দ্রাবাদ।