সাই সুদর্শনের তাণ্ডবে সিংহাসন কাঁপল চেন্নাই সুপার কিংসের, চতুর্থ জয় ছিনিয়ে নিলো গুজরাট !! 1

IPL 2026: চলতি আইপিএল ২০২৬’এর মঞ্চে (IPL 2026) ৩৭তম আইপিএলের মঞ্চে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স (CSK vs GT)। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে পরাস্ত করে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে গুজরাট টাইটান্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৮ রান বানাতে সক্ষম হয়েছিল চেন্নাই সুপার কিংস। দলের শুরুটা একেবারে ভালো ছিল না। ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল সুপার কিংস। দলের হয়ে অনবদ্য ব্যাটিং করেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার্ড। ৬০ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস এসেছে ঋতুরাজের ব্যাট থেকে।

ঘরের মাঠে মুখ থুবড়ে পড়লো CSK

Ipl 2026
Sai Sudharsan and Shubman Gill | Image: Getty Images

ঋতুরাজ ব্যাতিত চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় সর্বাধিক ২২ রান বানান শিবম দুবে এবং ১৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। চেন্নাইয়ের পিচ কঠিন হলেও তাদের বানানো রানটি গুজরাতকে আটকানোর জন্য যথেষ্ঠ ছিল না। রুদ্ধশ্বাস লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে মৌসুমের চতুর্থ জয় ছিনিয়ে নিলো গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়ে সহজেই জয় তুলে নিল। মাত্র ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে নির্ধারিত রান তুলে ফেলে গুজরাট।

Read More: গ্রিন করিডরে দ্রুত হাসপাতালে এনগিডি, সামনে এল তাঁর বর্তমান অবস্থা

মাত্র ৪৬ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন সাই সুদর্শন। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি চার ও ৭টি ছক্কা। শুরুতে অধিনায়ক শুভমন গিলও ভালো সঙ্গ দেন। ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। জস বাটলার ৩৯ রানের ইনিংস খেলেন এবং শেষে সুন্দর ১ রানের অপরাজিত ইনিংস খেলে জয় ছিনিয়ে নেয় চেন্নাইয়ের থেকে। চেন্নাইয়ের বোলারদের মধ্যে নুর আহমদ ও আকিল হোসেন একটি করে উইকেট নেন। তবে বেশিরভাগ বোলারই রান আটকাতে ব্যর্থ হন।

দেখেনিন টুইট

Read Also: ‘আমাকে চড় মেরে কোটি টাকা কামিয়েছে…,’ হরভজনকে নিয়ে বিস্ফোরক দাবি শ্রীশান্তের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *