ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলি চিরতরে মনে গেঁথে থাকে। হরভজন সিং এবং এস শ্রীশান্ত- এর মধ্যে ‘স্ল্যাপগেট’ সেই ঘটনাগুলির মধ্যে অন্যতম। ২০০৮ সালের সেই ঘটনা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই বিতর্কিত ঘটনাকে ঘিরেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় পেসার এস শ্রীশান্ত। তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। দুজনের মধ্যে ঘটনাটির মিটমাট হয়ে গেলেও এবার অভিযোগ সরাসরি ঘটনার জন্য নয়, বরং সেই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। ২০০৮ সালে আইপিএল মৌসুমে ম্যাচ শেষে মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের হরভজন সিং তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব দলের পেসার শ্রীশান্তকে চড় মারেন। এই ঘটনার শাস্তি স্বরূপ হরভজনকে পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়। সেই ঘটনাটি আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। কিন্তু সম্প্রতি একটি বিজ্ঞাপন সেই পুরনো ক্ষতকে আবারও উস্কে দিয়েছে। শ্রীশান্তের মতে এই ঘটনাটিকে নিয়ে বিনোদন করা একেবারেই উচিত নয়।
১৮ বছর পর স্লাপগেট নিয়ে মুখ খুললেন শ্রীশান্ত

শ্রীশান্ত সদ্য একটি সাক্ষাৎকারে মন্তব্য করে বলেছেন, “আমি এর আগে কখনো ভাজ্জিকে নিয়ে কিছু বলিনি। এবারই প্রথম আমি তাকে নিয়ে মুখ খুলছি।” শ্রীশান্ত- এর মতে ওই বিজ্ঞাপন থেকে বিপুল অর্থ উপার্জন করা হয়েছে। তিনি বলেছেন, “ওই বিজ্ঞাপনটি থেকে হরভজন প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা আয় করেছে। এরপর সে আমাকে ফোন করে বলেছিল, আমি যেন আমার সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করি।” তবে শ্রীশান্ত সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। শ্রীশান্ত আরও বলেন, “আমি তাকে স্পষ্ট বলেছি, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমি কখনোই ভুলব না। কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে, তাকে ক্ষমা করো। কিন্তু ভুলে যেও না। কারণ তুমি যদি ভুলে যাও, তাহলে সে আবার একই কাজ করবে।” বর্তমানে দুই ক্রিকেটারের মধ্যে আপাতত কোন সম্পর্ক নেই।
Read More: বাদ রমনদীপ-বৈভব, পথিরানার এন্ট্রি, প্রকাশ্যে LSG’এর বিরুদ্ধে KKR-এর একাদশ !!
হরভজনকে কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রীশান্ত

শ্রীশান্ত আরও বলেন, “ওই লোকটির সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্ক নেই। একটা সময় আমি তাকে ভাই বলতাম। কিন্তু এখন আমি তাকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছি।” শুধু তাই নয়, শ্রীশান্ত জনসমক্ষে হরভজনের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, “অনেক সময় মানুষ বাইরে থেকে যেমনটা দেখায়, ভেতরে তেমনটা হয় না। অনেক কিছুই অভিনয় হতে পারে।” তিনি আরও বলেন, “আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন – ক্ষমা করতে, কিন্তু কখনো ভুলে না যেতে।” শ্রীশান্ত মনে করেন হরভজন সবার সামনে যেমন ব্যবহার করেন সেটা নিছকই তার অভিনয়। তাই তিনি বলেন, “অনেক সাক্ষাৎকারে সে আমার পরিবারের কথা বলে, আমার মেয়ের কথা বলে, এতে মানুষ ভাবতে পারে, সে খুব ভালো মানুষ। কিন্তু আমার অভিজ্ঞতা আলাদা।” শ্রীশান্ত এর জীবনে হরভজন এর যে কোন প্রয়োজন নেই সেটাও তিনি তুলে ধরেন “আমার তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই আমার জীবনে তাকে কোন প্রয়োজনও নেই।” অন্যদিকে হরভজন আম আদমি পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে হরভজনের পাঞ্জাবের বাড়িতে কালো কালীতে ‘গদ্দার’ বলে লিখে দিয়েছেন ক্ষুব্ধ সমর্থকরা। যদিও শ্রীশান্ত প্রসঙ্গে মুখ খোলেননি ভাজ্জি।