বাদ রমনদীপ-বৈভব, পথিরানার এন্ট্রি, প্রকাশ্যে LSG'এর বিরুদ্ধে KKR-এর একাদশ !! 1

আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) ৩৮তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস দুই দল। ইতিমধ্যে আগে একবার মুখোমুখি হয়েছে দুই দল। দুই দলের এই লড়াইটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। পয়েন্ট তালিকার বিচারে আপাতত শেষ দুই স্থানে রয়েছে দুটি দল। দুই দল চাইবে আজকের ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে টেবিলে উন্নতি করতে। জয়ী দল অষ্টম স্থানে পৌঁছে যাবে। টানা ৬টি পরাজয়ের পর অবশেষে রাজস্থানের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছিল কেকেআর, অন্যদিকে লখনৌ তাদের ঘরের মাঠে শেষ ম্যাচে রাজস্থানের কাছে লজ্জাজনক ভাবে পরাজিত হয়েছে।

অপেক্ষার অবসানে এন্ট্রি পথিরানার

KKR ipl 2026
Matheesha Pathirana | Image: Getty Images

আজকের ম্যাচে দলে বিপুল পরিবর্তন করতে চলেছে কেকেআর। ওপেনার ফিন অ্যালেন ফিরছেন এবং তার সাথে ওপেনিং করতে দেখা যাবে সুনীল নারায়ণকে। আবার একবার নাইট রাইডার্স দল এই দুটের উপরেই ভরসা দেখাতে চাইছে। শেষবার চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে দুজনকে ওপেনিং করতে দেখা গিয়েছিল তবে দুজনের মধ্যে কেউই বড় স্কোর করতে পারেননি। এই পরিস্থিতিতে লখনউয়ের বিরুদ্ধে ওপেনিং পার্টনারশিপ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কলকাতার কাছে তিন নম্বরে ব্যাটিং করতে আসবেন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) শেষ দুই ম্যাচে খাতা খোলেনি অধিনায়কের। আজকের ম্যাচটি তার কাছে হতে চলেছে অগ্নিপরীক্ষা। মিডিল অর্ডারের দায়িত্বে থাকছেন তরুণ তুর্কি অংক কৃষ রঘুবংশী চলতে আইপিএলের মঞ্চে বেশ ভালো ছন্দে রয়েছেন তিনি। লখনউয়ের ধীর গতি উইকেটে তার ব্যাটিং পারফরম্যান্স দলের হিতে অনেকটাই কার্যকর ভূমিকা পালন করবে।

Read More: বিজেপিতে যোগ দিতেই হরভজনকে ‘গদ্দার’ তকমা! বাড়ির বাইরে বিক্ষোভ

দলের লোয়ার মিডিল অর্ডারের দায়িত্বে থাকছেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। গত দিন ধীর গতির উইকেটে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, ফিনিশার রিংকু সিং এবং অনুকূল রায়ের ভূমিকাও বেশ বেড়ে যাবে। দলে জায়গা হারাবেন রমনদীপ সিং। তাঁর জায়গায় আজকের ম্যাচে এন্ট্রি নেবেন সার্থক রঞ্জন। রমনদীপকে সুযোগ দেওয়া হলেও তিনি বড় রান বানাতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া, দলে এন্ট্রি নিচ্ছেন মাতিসা পথিরানা। আজকের ম্যাচে দলে জায়গা নেই রোভমান পাওয়েলের। পেস বোলিং আক্রমণে কার্তিক ত্যাগী ও উমরান মালিককে দেখতে পাওয়া যাবে এবং ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে বরুণ চক্রবর্তী স্পিন আক্রমন সামলাবেন।

লখনউ ম্যাচে কেকেআরের সম্ভব্য একাদশ;

সুনীল নারায়ণ, ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে (C), অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, সার্থক রঞ্জন, অনুকূল রয়, কার্তিক ত্যাগী, উমরান মালিক, মাতিসা পথিরানা। ইমপ্যাক্ট – বরুণ চক্রবর্তী

Read Also: IPL 2026: “পেঁপে দিয়ে চেপে দিলো…” রাজস্থানের বিরুদ্ধে দাপুটে জয় সানরাইজার্সের, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *