বিজেপিতে যোগ দিতেই হরভজনকে ‘গদ্দার’ তকমা! বাড়ির বাইরে বিক্ষোভ 1

ভারতের রাজনীতিতে দলবদল প্রায়সই হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা গভীর প্রভাব ফেলে মানুষের মনে। সম্প্রতি পাঞ্জাবের রাজনীতিতে এক বড় স্তরের পরিবর্তনের দেখা মিলেছে। রাঘব চাড্ডা, হরভজন সিং সহ আম আদমি পার্টির ৭জন সংসদ বিজেপিতে যোগদান করেছেন। যা রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। তালিকায় রয়েছেন স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি। এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ভারতীয় দলের অফ স্পিনার হরভজন সিংয়ের (Harbhajan Singh) নাম।

বিজেপিতে যোগ দিতেই ভক্তদের ক্ষোভ

Harbhajan Singh, team india,champions trophy 2025, হরভজন সিং
Harbhajan Singh | Image: Getty Images

হরভজন শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও। দেশের প্রায় সকল মানুষের কাছে তার জনপ্রিয়তা অনেকটাই বেশি। তবে, দল বদল করতেই পাঞ্জাবের ভক্তরা ক্ষোভ উগরে দিয়েছে ভাজ্জির উপর। তাঁর দলবদলের পরই পাঞ্জাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা শুধু প্রতিবাদেই থেমে থাকেননি, হরভজন সিংয়ের বাড়ির বাইরের দেয়ালে ‘গদ্দার ‘লেখা তার রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ। যদিও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না হরভজন। দীর্ঘদিন ধরে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ করে এই দল ত্যাগ সকলের কাছে বিস্ময়কর। এই ধরনের রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলে। এদিকে নবীন জয়হিন্দ-এর দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি বলেছেন, শুধু এই কয়েকজন নয়, আরও ২৮ জন নেতা দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

Read More: লজ্জা নেই BCCI’এর, এদিকে চোট পেলেন এনগিডি, অন্য দিকে চলছে DJ !!

হরভজন সিং ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন। দীর্ঘদিন ধরে আম আদমি পার্টিতে থাকার পর এবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। সমর্থকদের দাবি পঞ্জাবের মানুষের পাশে ভাজ্জি দাঁড়াননি। কিন্তু সেই সময়ই আচমকাই ‘পঞ্জাব কা গদ্দার’ লিখে যান দেওয়ালে। এই ছবি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এদিকে, হরভজন সিংহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীসন্থ। আইপিএলের প্রথম মরশুমে শ্রীসন্থকে থাপ্পড় মেরেছিলেন হরভজন। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। হরভজন জনসম্মুখে বারবার শ্রীশান্থ- এর কাছে ক্ষমা চাওয়ার পর নতুন করে দাবি জানিয়েছেন হরভজন নাকি তাঁকে থাপ্পড় মেরে এক কোটি টাকার বিজ্ঞাপন করেছে।

Read Also: ম্যাচ চলাকালীন মাদক সেবন, IPL’এর মধ্যেই নিষিদ্ধ হলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *