BCCI: চলতি আইপিএলে নেমে এল আতঙ্কের ছায়া। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস (DC vs PBKS)। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে ভয়াবহ চোট পেলেন দিল্লির পেসার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় কিছু সময়ের জন্য থমকে যায় ম্যাচ। টস জিতে দিল্লি লখনৌএর সামনে রানের পাহাড় খাড়া করেছিল। পাঞ্জাবকে ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল ২৬৫ রান, যে কারণে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করতে দেখা যাচ্ছিল পাঞ্জাব দলের ব্যাটসম্যানদের। তৃতীয় ওভারে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলের ওভারে বড় শট খেলতে গিয়ে বল উঁচুতে তুলে দেন প্রিয়াংশ আর্য। সেই বল ধরতে পিছনের দিকে দৌড়ান এনগিডি। ক্যাচ নেওয়ার মরিয়া চেষ্টায় ডাইভ দিলেও বল ধরতে পারেননি।
মাঠে গুরুতর চোট পান লুঙ্গি এনগিডি

তবে ক্যাচ ধরতে গিয়ে উল্টে মাটিতে পরে যান লুঙ্গি। সময় মাথার পিছন দিক সজোরে আঘাত পান। আঘাত পাওয়ার পর মাঠেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও ও চিকিৎসকরা। এমনকি বেশ কিছুক্ষনের জন্য খেলা বন্ধ রেখে তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছিল। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। মাঠে অ্যামবুলেন্স এসে লুঙ্গিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এসময় যখন লুঙ্গি এনগিডির শুশ্রূষা চলছিল তখন মাঠের মধ্যেই ডিজে চালানো নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। লুঙ্গি এনগিডির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে নরন চরণ করতে দেখা যাচ্ছিল না।
আর এই পরিস্থিতিতে ভক্তরা বিসিসিআইয়ের (BCCI) কাছে মাঠে এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে এই মৌসুমে পাঞ্জাব কিংসের কথা বলতে গেলে, দাপটের সঙ্গে পারফরম্যান্স দেখিয়ে আসছে পাঞ্জাব কিংস। দিল্লির রানের পাহাড় চড়ে ফেলে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে ওপেনিং জুটিতে ১২৬ রান তুলে ফেলে মাত্র ৪১ বলে। প্রিয়ান্স আর্য ১৭ বলে ৪৩, প্রভশিমরণ সিং ২৬ বলে ৭৬, শ্রেয়স আইয়ার ৩৬ বলে ৭১ রানের অনবদ্য ইনিংসে কঠিন জয়কে সহজ করে নেয় পাঞ্জাব। পাশাপশি, পাঞ্জাবের হয়ে কুপার কোনোলি ১৭, নেহাল ওয়াধেরা ২৫ ও শশাঙ্ক ১৯* রান বানান এবং ৭ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয় পাঞ্জাব।
Lungi Ngidi has suffered a serious injury, and for the first time in IPL history, an ambulance has come onto the ground. This looks very serious—possibly a neck fracture, but hopefully it’s nothing that severe. 😱
It is also quite shameful for the Arun Jaitley Stadium DJ to play… pic.twitter.com/CrFFc3grvB
— Sonu (@Cricket_live247) April 25, 2026